আমেরিকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর

চট্টগ্রামের হাজারী গলির সব দোকান খুলবে  শনিবার

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১২:৩০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১২:৩০:৫৯ অপরাহ্ন
চট্টগ্রামের হাজারী গলির সব দোকান খুলবে  শনিবার
চট্টগ্রাম, ৮ নভেম্বর : হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় সংগঠন ইসকনকে নিয়ে ফেসবুক পোস্ট ঘিরে তুলকালাম কাণ্ডের পর স্বাভাবিক হতে শুরু করেছে নগরীর হাজারী গলির পরিস্থিতি। গতকাল বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথবাহিনীর সদস্যরা গিয়ে সেখানকার দোকান ও মার্কেটের সিলগালা করা তালা খুলে দেন। আগামীকাল শনিবার থেকে হাজারী গলির সব দোকান খোলা থাকবে বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় সরেজমিনে দেখা যায়, টেরিবাজার বকশিরবিট এলাকার হাজারী গলির গেট তালা মারা। সেখানে কয়েকজন এপিবিএন সদস্য পাহারা দিচ্ছেন। কেসি দে রোড ও কাটা পাহাড় সড়ক এলাকায় হাজারী গলির অপর দুটি গেটের পকেট গেট খোলা ছিল। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের দোকান খুলতে বলা হলেও দুয়েকটি ছাড়া প্রায় সব দোকানই বন্ধ দেখা গেছে।
ইসকন নিয়ে ফেসবুক পোস্ট শেয়ার করেছিলেন মিয়া শপিং সেন্টারের মোল্লা স্টোরের মালিক ওসমান মোল্লা। আলোচিত সেই দোকানের সামনেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারা দিতে দেখা যায়। সব দোকান পুরোপুরি খোলা না হলেও গলির ভেতরে ব্যবসায়ীদের উপস্থিতি ছিল। হাজারী গলির পাশাপাশি কোতোয়ালী মোড়, আন্দরকিল্লা মোড় ও জামালখান এলাকায় নিরাপত্তা বাহিনীর বাড়তি টহল দেখা গেছে।
জানতে চাইলে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির চট্টগ্রাম শাখার সহ-সভাপতি জয় প্রকাশ দাশ জানান, গত বুধবার আমরা যৌথবাহিনীর সাথে বৈঠক করেছি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী (বুধবার) ব্যবসায়ীদের দোকান খুলতে বলা হয়েছে। হাজারী গলিতে প্রায় ৭০০ ওষুধের দোকান রয়েছে। অধিকাংশ দোকানে পাইকারি ওষুধ বিক্রি করা হয়। ঘটনার পরপর নিরাপত্তার স্বার্থে দোকান ও মার্কেটে সিলগালা করে দিয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। উদ্যোগটি ভালো ছিল।
তিনি বলেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সিলগালাগুলো বৃহস্পতিবার খুলে দেয়া হয়েছে। তবে ঘটনার পরপর অধিকাংশ দোকানদার ও কর্মচারী দোকান বন্ধ করে চলে গেছেন। বৃহস্পতিবার দোকান খুলতে বলা হলেও ব্যবসায়ীরা না থাকায় অধিকাংশ দোকান খোলা হয়নি। আজ শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনও দোকান বন্ধ থাকবে। শনিবার থেকে সব দোকান খোলা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দত্তক পরিবারের অপেক্ষায় ১২ বছরের লাইলা

দত্তক পরিবারের অপেক্ষায় ১২ বছরের লাইলা