আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার

ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নবীগঞ্জের তরুণ নাঈমের 

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০১:১২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০১:১২:১৩ অপরাহ্ন
ইতালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নবীগঞ্জের তরুণ নাঈমের 
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১৩ নভেম্বর : সংসারের হাল ধরতে ও পরিবারের স্বচ্ছলতা ফেরানোর আশায় প্রায় চার মাস আগে জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া থেকে ভূমধ্যসাগরের পাড়ি দিয়ে ইতালি পাড়ি জমিয়েছিলেন নবীগঞ্জের মিসফাউর রহমান নাঈম (২২) নামের এক যুবক। ইতালি পৌছার মাত্র চার মাসের মাথায় স্বপ্নবাজ তরুণ নাঈমের মৃত্যু সংবাদ পেলে তার পরিবার। ১২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার স্বজনরা। এর আগে গত ১০ নভেম্বর রবিবার ইতালির স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ট্রাইসেস স্পোসিয়া প্রাদেশিক সড়কে দুর্ঘটনায় প্রাণ হারান উপজেলার ৭নং করগাও ইউনিয়নের মিল্লিক গ্রাম এর সাইদুর মিয়ার পুত্র মিসফাউর রহমান নাঈম। এ ঘটনায় গভীর শোকাহত নাঈমের স্বজন ও স্থানীয় জনগণ। 
 জানা যায়, উল্লেখিত সময় নিহত নাঈম স্কুটার যোগে কাজে যাচ্ছিলেন। ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়কের ও লুকুগনানু ক্রীড়া মাঠের কাছে পৌঁছমাত্র একটি প্রাইভেট কারের ধাক্কায় নাঈমসহ দুই বাংলাদেশি তরুণ ছিটকে পড়েন। ঘটনাস্থলে মিসহাউর রহমান নাঈম মৃত্যুবরণ করেন। গুরুতর আহত অবস্থায় অপর আহত বাংলাদেশী তরুনকে ট্রাইকেস পানিকো হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক ঘাতক গাড়ি চালককে আটক করে তার লাইসেন্স বাতিল করা হয়েছে। ঘাতক চালক মদ্যপ অবস্থায় ছিল বলেও জানা গেছে। 
১৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার চাচা মশিউর রহমান টিটু। তিনি জানান, প্রায় চার মাস আগে নাঈম সাগর পথে ইতালি পৌঁছায়। ইতালিতে একটি সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। সরকারের কাছে তাদের একটাই দাবি নাঈমের লাশ বাড়িতে এনে দাফন করার ব্যবস্হা যেন সরকার গ্রহন করেন। দুই ভাইয়ের মধ্যে নাঈম ছোট পরিবারকে ভালো রাখার জন্য গিয়েছিল ইতালি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি

পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি