আমেরিকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

কচি কণ্ঠের আসর ইউএসএ-র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০১:০২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০১:০২:৩৩ অপরাহ্ন
কচি কণ্ঠের আসর ইউএসএ-র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা
নিউইয়র্ক, ১৪ নভেম্বর : কচি কণ্ঠের আসর ইউএসএ-র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রখ্যাত লেখক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য একটি প্রাক-পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের হিলসাইড জ্যামাইকার ১৭০ স্ট্রিটে অবস্থিত ধানরি রেস্টুরেন্টেএ সভাা আয়োজন করা হয়। কচি কণ্ঠের আসর ইউএসএ-র সভাপতি হেমায়েত হোসেন সভায় সভাপতিত্ব করেন।  বক্তব্য রাখেন এম.আই. হাসান ইকবাল, নির্বাহী পরিচালক, কচি কণ্ঠের আসর ইউএসএ, এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন পরিচালক শাহিদা আরবী।
সভায় হেমায়েত হোসেন কচি কণ্ঠের আসরের উদ্দেশ্য এবং আসন্ন ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন, যা ২৭ ডিসেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে অনুষ্ঠিত হবে। এম.আই. হাসান ইকবাল অতিথিদের আগামী বছরের যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে উদযাপিতব্য সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঘোষণা করা হয়, কচি কণ্ঠের আসর এই বছর “চিলড্রেন ভয়েস” নামে একটি নতুন ইউটিউব চ্যানেল চালু করবে, যেখানে বিভিন্ন দেশের শিশুদের অভিজ্ঞতা এবং মতামত তুলে ধরা হবে। এছাড়া ২০২৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিশ্ব শিশু সম্মেলনে শিশু অধিকার ও কল্যাণের উপর আলোচনা হবে, যেখানে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে শিশুদের অংশগ্রহণের সুযোগ থাকবে।
এছাড়াও, বাংলাদেশে সমাজের অবহেলিত শিশুদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়, যেখানে তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক কার্যক্রমের ব্যবস্থা থাকবে। কচি কণ্ঠের আসর আগামি বছরে পরিবেশ সচেতনতা, সাংস্কৃতিক বিনিময় এবং অটিজমে আক্রান্ত শিশুদের সহায়তায় কর্মসূচির মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানের মাটিতে শিবভক্তদের নতুন আশ্রয়, ‘ওঁ শিবশক্তি’ মন্দির

মিশিগানের মাটিতে শিবভক্তদের নতুন আশ্রয়, ‘ওঁ শিবশক্তি’ মন্দির