আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

খুনের মামলার প্রধান আসামী মোবাইল রিংটোনে পাকড়াও

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৩ ১১:০২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৩ ১২:২৯:৩৩ অপরাহ্ন
খুনের মামলার প্রধান আসামী মোবাইল রিংটোনে পাকড়াও
মাধবপুর, (হবিগঞ্জ) ২৫ এপ্রিল : মোবাইল রিং টোনের শব্দে পুলিশের হাতে ধরা পড়েছে খুনের মামলার প্রধান আসামি। তিনি আত্মগোপনে চলে যেতে প্রস্ততি  নিচ্ছেলেন।  ঠিক সেই সময় ছদ্মবেশ ধারণ করে লুঙ্গী পড়া দুই এসআই বাড়ির পার্শ্ব দিয়ে  রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কৌতুল বশত অভিযুক্তের মোবাইল ফোনে ফোন দেন এক পুলিশ কর্মকর্তা। এর মধ‍্যে একটি জীর্ন ঘরে রিং টোনের শব্দ ভেসে উঠে। এ অবস্থায় এসআই মানিক কুমার সাহা ও মন্জুরুল ইসলাম কৌতহলী ঘরের দরজার সামনে গিয়ে আবারো কল দিলে রিং টোন ভেজে উঠে। তখন আর পুলিশের  বুঝতে অসুবিধা  হয়নি  তিনি মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামের মিনারা বেগম খুনের প্রধান আসামী  শফিক মিয়া (৫৫)। সাথে সাথে পুলিশ তাকে গ্রেফতার করে। 
এস আই মানিক কুমার সাহা জানান, ওইদিন রাতে পূর্ব মাধবপুরে একটি ওয়াজ মাহফিল ছিল। সেখানে  লুঙ্গী পরে যাই। রাত পৌনে বারটার দিকে ইদ্রিস মিয়ার বাড়ির সামনে দিয়ে হেটে যাওয়ায় সময় শফিকের মোবাইলে কল দেই। রিংটোন বেজে উঠলে তাকে তাৎক্ষনিক গ্রেফতার করা হয়। পরিকল্পনা  অনুযায়ী শফিক ঢাকায় আত্মগোপনে চলে যেতে  প্রস্তুতি নিছিল।
পুলিশ জানিয়েছে, রাজাপুর গ্রামের গ্রামের শফিক মিয়ার ছেলে তোফায়েল  ও আব্দুস সালামের  ছেলে শামীম মিয়ার মধ‍্যে মার্বেল খেলা নিয়ে  রোবরার  বিকাল সাড়ে তিনটার দিকে  মারামারি হয়। শফিক মিয়ার লোকজনের হামলায় আব্দুস সালামের স্ত্রী মিনারা বেগম  খুন হয়। এঘটনায় আব্দুস সালাম বাদী হয়ে শফিক মিয়া কে প্রধান করে ( ১৪)জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা রুজু করেছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ