আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএনএ সূত্রে ২৫ বছরের পুরোনো যৌন নিপীড়ন মামলার রহস্য উন্মোচন মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণে আক্রান্ত ৩,৩০০ ছাড়াল ‘ফার্মের মুরগি’ বিতর্কে ফেসবুকে  ‘ব্রয়লার চিকেন পার্টি’ ব্যক্তিগত মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায়

হবিগঞ্জে শব্দকথার বই পর্যালোচনা ও কবিতা পাঠ

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৩:৫৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৩:৫৮:৫৪ অপরাহ্ন
হবিগঞ্জে শব্দকথার বই পর্যালোচনা ও কবিতা পাঠ
হবিগঞ্জ, ১৭ নভেম্বর :  বই পড়ার পেছনে সময় ব্যয় ক্রমশ কমছে বলেই নানা মাধ্যমে জানা যায়। এখন মানুষের অবসর ঢুকে গেছে ফেসবুকের নীল দুনিয়ায়, টুইটারের কিচিরমিচিরে, ইনস্টাগ্রাম নামের অনলাইনপল্লিতে। তরুণ প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করতে "শব্দকথা লেখক পাঠক ফোরাম" আয়োজন করেছে বই পর্যালোচনা ও কবিতা পাঠের। রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় হবিগঞ্জস্থ শব্দকথা কার্যালয় প্রাঙ্গণে শব্দকথা'র সাংগঠনিক সম্পাদক তাসনীমুল জান্নাতের সঞ্চালনায় লেখক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে বই পর্যালোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাবিব খোকন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক, লেখক ও গবেষক মো: হারুন অর রশিদ, কবি বাদল কৃষ্ণ বনিক, ব্যাংকার মো: আব্দুল্লাহ, কবি রুনা আক্তার স্বপ্না, অনুবাদক আখতার উজ্জামান সুমন, প্রভাষক রামীম ইমাম, সংগঠক হেলাল আহমেদ, কবি এস এম মিজান।
উন্মুক্ত বই পর্যালোচনায় অংশ নেন কেইএম তালুকদার তোফায়েল, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ পাপন, মো: নাঈম মিয়া, জান্নাতুল নওমি, সৌরভ রায়, শাহ সালমা প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন শাহেনা ঝুমা, সোহবাত ছাদিক আয়ান, অনিক আহমেদ, লাল মিয়া, উপমা আক্তার লিমা, খাদিজা আক্তার মীম, নুসরাত জাহান রাখি প্রমুখ। সংগীত পরিবেশন করেন সোনিয়া আক্তার, গোপী মোহন দাস ও ইয়াছিন মাহমুদ।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, "বই পর্যালোচনা করা অনেক কঠিন কাজ। তরুণরা যে সাহস করে আলোচনা করছে সেটাই বড় বিষয়। জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হতে হলে বই পড়ার বিকল্প নেই। একটি ভালো বই আপনার জীবনের পথ পরিবর্তন করে দিতে পারে। বইয়ের সাথে থাকা মানেই আপনার রুচিশীলতা বৃদ্ধি করা। অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হলে বইয়ের বিকল্প শুধুমাত্র বই। শব্দকথা প্রকাশন যেন এমন আয়োজন নিয়মিত করে যায়।"

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন