আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’

ইসকনকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই সরকারের : প্রেস সচিব

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০১:৩০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০১:৩০:১২ অপরাহ্ন
ইসকনকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই সরকারের : প্রেস সচিব
ঢাকা/কলকাতা, ৩০ নভেম্বর : রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার পরবর্তী আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধ করা হবে কি না, এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেন, ইসকনকে নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই বাংলাদেশ সরকারের। শফিকুল ইসলাম দৃঢ়তার সঙ্গে বলেন, আমি মামলার বিচারের বিষয়ে জানি না, তবে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে না। শুক্রবার (২৯ নভেম্বর) ভারতের সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ভারতের আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
বাংলাদেশে হিন্দুরা নিরাপদ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, দেশে সংখ্যালঘুদের জন্য কোনও হুমকি নেই। আর ইসকনকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই।
নিষেধাজ্ঞার দাবিগুলো সত্ত্বেও শফিকুল আলম দৃঢ়ভাবে বলেন, আমি মামলার বিচারপ্রক্রিয়া সম্পর্কে জানি না, তবে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা হবে না। বাংলাদেশে হিন্দুরা নিরাপদ। অপপ্রচার চালানো হচ্ছে। মাঠ পর্যায়ে এসে ঘটনাগুলো সরাসরি কভার করতে আপনাদের অনুরোধ করছি। বাংলাদেশে সহিংসতা প্রথম কয়েক দিন দেখা গিয়েছিল। তবে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সাম্প্রতিক বিবৃতি সম্পর্কে তিনি বলেন, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে নয়াদিল্লির মন্তব্য করা অপ্রয়োজনীয়। এ নিয়ে ভারত সরকারের কোনো বিবৃতি দেওয়া উচিত হয়নি। এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা কখনো ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করি না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড