আমেরিকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ

মাধবপুরে যুবকের হামলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহত

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৩ ১০:৩৮:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৩ ১০:৩৮:১৬ পূর্বাহ্ন
মাধবপুরে যুবকের হামলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহত
মাধবপুর (হবিগঞ্জ) ২৭ এপ্রিল :  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য (৪৫) কে এক যুবক অতর্কিতে হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের গেইটের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত  যুবকের নাম সৌরভ পাঠান। সে পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের মৃত আকবর পাঠানের ছেলে। 
শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য জানান, অফিস শেষ করে হবিগঞ্জে বাসার উদ্দেশ্যে তিনি বের হন। উপজেলা পরিষদ গেইট সংলগ্ন এলাকায় রাস্তায় পৌঁছামাত্রই সৌরভ  ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে তাকে  এলোপাতারি মারতে শুরু করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পথচারীরা দৌড়ে এগিয়ে এলে হামলাকারী এ যুবক দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষা কর্মকর্তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  যান। হামলাকারীর আঘাতে তার কানের নিচে কয়েকটি সেলাই লাগে এবং বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন এবং দ্রুত হামলাকারীকে আইনের আওতায় আনা হবে বলে জানান। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে।  মাধবপুর শিক্ষা অফিসের অফিস সহকারী আজহারুল ইসলাম জানান, দুপুরের দিকে এক যুবক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য অফিস থেকে কখন বের হবেন তার কাছে জানতে চান। তবে কি কারণে এ যুবক শিক্ষা কর্মকর্তার প্রতি ক্ষিপ্ত হয়ে হামলা করলেন এ নিয়ে রহস্যের দানা বেধেছে। তবে শিক্ষিকা বোনের বদলি সংক্রান্ত ক্ষোভ থেকে এ হামলা হতে পারে  এমন ধারণা করছেন সংশ্লিষ্ট  একটি সূত্রের। প্রথমে হামলাকারীর পরিচয় সনাক্ত করা যায়নি। পরে ফেইসবুক আইডিতে ছবি দেখে হামলাকারী সনাক্ত  করা হয়েছে। মাধবপুর থানার  ওসি জানান, এব‍্যাপারে  শিক্ষা কর্মকর্তা  বাদি হয়ে অভিযোগ  দিয়েছেন । হামলাকারী যুবক কে গ্রেফতারের চেষ্টা চলছে। কি কারনে  শিক্ষা কর্মকর্তা হামলা শিকার হলেন তা তদন্তের পর বলা যাবে। মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান জানান, শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্যরে উপর যুবকের হামলার নিন্দা জানিয়ে দোষীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন

হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন