আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

মঞ্চে শিল্পী নোবেলের মাতলামি, জুতা-পানির বোতল ছুড়ল দর্শক

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৩ ১১:১৪:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৩ ১১:১৪:০৬ পূর্বাহ্ন
মঞ্চে শিল্পী নোবেলের মাতলামি, জুতা-পানির বোতল ছুড়ল দর্শক
কুড়িগ্রাম, ২৮ এপ্রিল (ঢাকা পোস্ট) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল নিজেই একটি গানের পর মাইক্রোফোনের স্ট্যান্ড ভাঙলেন এবং পরবর্তীতে পাবলিকের ঢিল খেয়ে মঞ্চ ত্যাগ করার মতো ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সূর্বণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেলকে অসংলগ্ন আচরণ করতে দেখা গেছে। এমন ঘটনায় বিক্ষুদ্ধ দর্শকেরা জুতা ও পানির বোতল ছুড়ে প্রতিবাদ জানায়। বিষয়টি সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
জানা যায়, ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০তম বর্ষপূর্তি উদযাপন করতে গায়ক নোবেলকে আমন্ত্রণ জানানো হয়। রাত ৯টার দিকে তার গান গাওয়ার কথা থাকলেও তিনি মঞ্চে ওঠেন ১১টা ২০মিনিটে। গান গাওয়ার এক পর্যায়ে মাতলামি শুরু করতে করতে বসে পড়েন। তার এমন মাতলামির কারণে ক্ষেপে গিয়ে দর্শকেরা জুতা ও পানির বোতলের ঢিল ছুড়ে মারেন নোবেলের দিকে। পরবর্তীতে আয়োজকবৃন্দ নোবেলকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান।
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ হয়েছেন প্রতিক্রিয়া দেখিয়েছেন অনেকে। প্রত্যক্ষদর্শী বিশ্বজিৎ বর্মন নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘সারা দিনের অনেক ক্লান্তির পরেও নোবেলের গান শুনতে ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে গেলাম। জি বাংলায় নোবেলকে দেখে বাংলাদেশি বলে গর্ব করতাম। মিডিয়ায় অনেক কিছুই দেখেছি তাকে নিয়ে, ভাবতাম এসব ষড়যন্ত্র। কিন্তু আজ দর্শক হয়ে যা দেখলাম তাতে মন থেকে মেনে নিতে পারছি না।’
তিনি আরও লিখেছেন, ‘ফুলবাড়ী ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানটিকে কলঙ্কিত করল শিল্পী নামধারী এই মাতাল। অতিরিক্ত মদ্যপান করে মঞ্চে গান না গেয়ে মাতলামো করে, ফলশ্রুতিতে দর্শক পানির বোতল ও জুতা ছুড়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। দীর্ঘ সময়ের অনেক কষ্ট এবং পুরো প্রোগ্রামের অনেক অনেক সফলতা মাত্র চার মিনিটেই ধুলোয় মিশিয়ে দিল। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার রুচিটুকুও হারিয়ে ফেলেছি।
এ বিষয়ে ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, ‘এরকম ঘটনা ঘটেনি। মঞ্চে মাইক্রোফোনের স্ট্যান্ডভাঙার ঘটনা ঘটেনি। কোথায় মাইক্রোফোনের স্ট্যান্ডভাঙার ভিডিও আছে আমাকে দেখান।’
উল্লেখ্য, ১৯৭৩ সালের ২৭ এপ্রিল কলেজটি প্রতিষ্ঠিত হয়। ৫০বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ সময় বক্তব্য রাখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলীসহ গণ্যমান্য ব্যক্তিরা।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর