আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

লাখাইয়ে পাগলের বেশে ঘুরছে দিনাজপুরের যুবক :  ফিরতে চায় পরিবারের কাছে 

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৩:২৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ০৩:২৬:২৫ অপরাহ্ন
লাখাইয়ে পাগলের বেশে ঘুরছে দিনাজপুরের যুবক :  ফিরতে চায় পরিবারের কাছে 
লাখাই, (হবিগঞ্জ) ২২ ডিসেম্বর : গাল ভর্তি দাড়ি, গলায় লাল গামছা, এলোমেলো চুলের এক যুবক হাট-বাজারে পাগলের বেশে এদিক সেদিক ঘোরাঘুরি করছে। কৌতূহল লোকজন অচেনা যুবকের চালচলনে সন্দিহান হয়ে নাম পরিচয় জিজ্ঞেস করছে।  কিন্তু যুবকটি কথার উত্তর না দিয়ে ফ্যাল ফ্যাল করে মানুষের দিকে তাকিয়ে থাকে। লোকজন বিরক্ত হয়ে ফিরে যায় হয়তো ভাবে ছেলেটি মানসিক ভারসাম্যহীন।  কয়েকদিন ধরে লাখাই বাজারে এভাবে চলাফেরা করছে এবং মানুষজন খাবার দাবার দিচ্ছে। অনেকে বলাবলি করছে হয়তো পাগল, অনেকে বলছে হয়তো ছদ্মবেশী গোয়েন্দা। 
অনেকে মিনিট পাঁচেক ধরে নাম পরিচয় জিজ্ঞেস করে কোনো উত্তর না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে। বার বার উত্তর না পেয়ে কৌশলে যুবকের পরিচয় জানার চেষ্টা করে সফল হলেন শাহ আলম নামে এক ব্যক্তি। লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের  স্বজনগ্রামের বাসিন্দা শাহ আলম মিয়া জানান, কয়েকদিন যাবত ঐ যুবকটি বাজারে পাগলের বেশে ঘোরাফেরা করলে মনে সন্দেহ হয়। অনেকবার তার নাম পরিচয় জানতে চাই, কিন্তু সে কোনো কথা বলতে পারে না। অনেক জোরাজুরির পর সে কাগজে তার নাম পরিচয় লিখে দেয় এবং আকারে ইঙ্গিতে বলে সে বাড়ি ফিরে যেতে চায়।  কাগজে লিখে দেওয়া তার বাবার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে। 
যুবকের লিখে দেওয়া চিরকুট অনুযায়ী তার নাম রাব্বি শিকদার। সে দিনাজপুর জেলার মোল্লাপাড়া গ্রামের আলম শিকদার ও মৃত রাবিয়া বেগমের সন্তান হিসেবে পরিচয় দেয়।  কাগজে লিখে দেওয়া  তার বাবার মোবাইল  নম্বরে  (০১৯৮০৮৩২৪০২) একাধিকবার সংযোগ স্থাপনের চেষ্টা করা হলেও  এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্ধ পাওয়া যায়। 
স্থানীয় বাসিন্দা  সেলিম মিয়া জানান, যুবকটি কয়েকদিন ধরে বাজারে চা- স্টলে বসে থাকতে দেখে  তার নাম পরিচয় জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না। এখন তার পরিচয় যেহেতু পাওয়া গেছে তাই প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি, সে যেন তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল