আমেরিকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত

সিলেটে মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় প্রতারণা, যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৩:২৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৩:২৭:৪১ পূর্বাহ্ন
সিলেটে মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় প্রতারণা, যুবক গ্রেফতার
সিলেট, ৪ জানুয়ারী : সিনিয়র সচিব পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমদ নামক এক যুবককে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা, এর সার্বিক দিক-নিদের্শনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন-উত্তর) দেবাশীষ দাশ, বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে তথ্য ও প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে শুক্রবার (৩ জানুয়ারি) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দেওগাঁও গ্রামের রফিক মিয়ার ছেলে ফাহিম আহমেদকে (২০) সিলেট  কোতোয়ালী থানাধীন রায়নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।  ফাহিম সিলেট নগরের রায়নগরে থাকেন। এঘটনায় প্রতারণা বিষয়টি নজরে এনে কোতোয়ালি থানায় মামলা করেছেন ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী।  
অভিযুক্ত ফাহিম আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলির তদবির ও স্কুলে ভর্তিসহ আরো বেশ কিছু সরকারি দপ্তরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে নানা ধরনের তদবিরের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী আবু সুফিয়ান ফারাবী। পরে প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী।
প্রতারণার বিষয়টি  জানতে পেরে পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম এর দিক নির্দেশনায় তাকে গ্রেফতার করা হয়।এই প্রতারক চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এতে ক্ষুব্ধ হয়েছেন।
জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, এ ধরনের প্রতারক চক্রের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। সেই সাথে প্রয়োজনে পুলিশের সহায়তা গ্রহণের তিনি পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, প্রতারক ফাহিম আহমেদ বিগত সরকারের সময়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের  আত্মীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করে আসছিলো। এমন বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন

আটলান্টিক সিটির মেয়র কন্যা জাদার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন উদযাপন