আমেরিকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেডারেল কর্মকর্তাদের কথিত জিজ্ঞাসাবাদের পর ইউএমের চীনা গবেষকের মৃত্যু ইস্টার সকালে ডেট্রয়েটে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু ডেট্রয়েটে সরকারি ভবনের ভেতরে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তা বাংলা নববর্ষে নতুন রূপ : এবার ‘বৈশাখী শোভাযাত্রা’, আনন্দ-মঙ্গল বাদ ইরানে সাহসী উদ্ধার অভিযান : মার্কিন পাইলট ফিরেছেন নিরাপদে দক্ষিণ-পূর্ব মিশিগানে বন্যা সতর্কতা জারি দক্ষিণ-পূর্ব মিশিগানে টর্নেডো সতর্কতা জারি মুসলিম-অধ্যুষিত হ্যামট্র্যাম্যাকে পোলিশ চার্চের টিকে থাকার লড়াই ছুরিকাঘাতের ঘটনায় লিভোনিয়া পুলিশ কর্মকর্তা  আহত, সন্দেহভাজন গ্রেপ্তার উইসকনসিনে চুরির চেষ্টায় একর্স শহরের আর্থিক ব্যবস্থাপক গ্রেপ্তার মিশিগানে ক্রাউন জালিয়াতি : দন্তচিকিৎসক সেলিমের বিরুদ্ধে ১৩১ অভিযোগ   দিনের সূর্য থেকে মধ্যরাত পর্যন্ত, প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মচিত্র অফিস সময় কমল, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ হবে দোকানপাট ব্লুমফিল্ড টাউনশিপে ব্যাংক ডাকাতি, সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ হবিগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনা : ১৯ ঘণ্টা পর সচল রেলপথ যুদ্ধে লক্ষ্যপূরণের পথে আমেরিকা : ট্রাম্প ওয়েইন স্টেট ইউনিভার্সিটির ঐতিহাসিক ভবনে আগুন, ৬৫ দমকল কর্মীর সাড়া মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের ইঙ্গিত দিলেন জামায়াত আমির ডেট্রয়েট মেয়র শেফিল্ডের উচ্চাভিলাষী 'স্টেট অফ দ্য সিটি' ভাষণ

এখন উদ্বোধনের অপেক্ষায় রাধা-কৃষ্ণ টেম্পল

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:০১:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১২:৪৪:১৫ পূর্বাহ্ন
এখন উদ্বোধনের অপেক্ষায় রাধা-কৃষ্ণ টেম্পল
হ্যামট্রাম্যাক, ৮ জানুয়ারী : মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক শহরের সনাতন ধর্মালম্বীরা মন্দিরের জন্য একটি ভবন ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করেছে। ৩ লাখ ৩৫ হাজার মার্কিন ডলারে ভবনটি কিনেছে ওঁ রাধা-কৃষ্ণ টেম্পল। আজ মঙ্গলবার দুপুরে সকল সম্পাদনকারীর উপস্থিতিতে দলিলে স্বাক্ষর সম্পাদন হয়েছে।
জানা গেছে, এককালীন ৩ লাখ ৩৫ হাজার ডলার নগদে মূল্যে ভবনটি কিনেছেন ডা: নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ। বাংলাদেশি অর্থে যার পরিমাণ প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা। পরে একই পরিমাণ অর্থে মন্দির কমিটি ডা: নৃপেন্দ্র চন্দ্র দেবনাথের সাথে ক্রয় চুক্তি করেছে। এসময় ভক্তবৃন্দের কাছ থেকে সংগৃহীত ১ লাখ ৪০ হাজার ডলার পরিশোধ করা হয়েছে। এর মধ্যে ৪০ হাজার ডলার অনুদান দিয়েছেন ডা: নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ। অবশিষ্ট ১ লাখ ৯৫ হাজার ডলার সুদমুক্তভাবে ১২ বছরে পরিশোধ করা হবে বলে উভয় পক্ষ  চুক্তিপত্র স্বাক্ষরে সম্মত হয়েছেন।
উদ্যোক্তারা জানান, ভবনটিতে কিছু পরিবর্তন করে শীঘ্রই রাধাকৃষ্ণের মূর্তি বসানো হবে। তারপর প্রাণ প্রতিষ্ঠা করলেই ভবনটি মন্দিরে পরিণত হবে। মন্দিরটি শহরের সুবিধাজনক স্থানে অবস্থিত হওয়ার ফলে  সকলের কাছে দৃশ্যমান হবে বলে তারা আশা প্রকাশ করছেন। ভক্তরা জানান, হ্যামট্রাম্যাকে সনাতন ধর্মের একটি মন্দির প্রতিষ্ঠা ছিল আমাদের সকলের প্রাণের দাবী। এখন নতুন মন্দির পেয়ে শহরটিতে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীদের সবাই আনন্দে আত্মহারা। প্রবাসে নির্দিষ্ট একটি আরাধনালয় পেয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেন। হিন্দু ধর্মের প্রসারে মিশিগানের প্রবাসী বাংলাদেশিরা এখনও পর্যন্ত ৫টি মন্দির প্রতিষ্ঠা করেছেন।
এদিকে গত রোববার রাধা-কৃষ্ণ টেম্পলের এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। হ্যামট্রাম্যাক সিটির জ্যোসেফ ক্যাম্পু এভিনিউস্থ ৯৪২৭ ব্লকে অনুষ্ঠিত সভায়  মন্দির বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন দিক এবং বিষয় ভিত্তিক আলোচনা হয়। এছাড়া সভায়  সকলের সুচিন্তিত মতামত বিশ্লেষনের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। বক্তব্য রাখেন  ডা: নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ, অমূল্য চৌধুরী, পূর্নেন্দু চক্রবর্তী অপু, সুভাস চক্রবর্তী, কালী শঙ্কর দেব, তপন কুমার শিকদার, রাখি রঞ্জন রায়, অতুল দস্তিদার, কামনাশিষ দেবনাথ,  জিতেশ আচার্য্য, কমলেন্দু পাল, চিন্ময় আচার্য্য, কানন চন্দ্র পাল, অমলেশ পুরকায়স্থ, রিঙ্কু ধর, জয়ন্ত দেব প্রমুখ।
সভায় জানানো হয়েছে মন্দির পরিচালনার জন্য একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে অতুল দস্তিদারকে সভাপতি, জিতেশ আচার্য্যকে সাধারণ সম্পাদক এবং বিকাশ দেবনাথকে ট্রেজারার মনোনীত করা হয়েছে। সেই সাথে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টার পরিষদের নাম ঘোষণা করা হয়। উপদেষ্টা পরিষদে আছেন ডা: নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ, অমূল্য চৌধুরী, কালী শঙ্কর দেব, তপন কুমার শিকদার এবং কামনাশিষ দেবনাথ। সভায় বিপুলসংখ্যক ভক্ত শ্রোতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
মন্দির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্দির প্রতিষ্ঠায় এ পর্যন্ত ৮৬ জন ভক্ত অনুদান প্রদান করেছেন। ভগবান শ্রী কৃষ্ণের ১০৮ নাম। আর তাই এই মন্দির প্রতিষ্ঠায় ১০৮ জন  ভক্তের কাছ থেকে অনুদান গ্রহণের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র জানিয়েছে। ৩১ জানুয়ারী পর্যন্ত অনুদান গ্রহণ করা হবে। অনুদান প্রদানকারীদের নাম টেম্পলে আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা নববর্ষে নতুন রূপ : এবার ‘বৈশাখী শোভাযাত্রা’, আনন্দ-মঙ্গল বাদ

বাংলা নববর্ষে নতুন রূপ : এবার ‘বৈশাখী শোভাযাত্রা’, আনন্দ-মঙ্গল বাদ