আমেরিকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট

১২ বছরে দেশে বজ্রপাতে নিহত ৩ হাজার ১৬২ জন

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৩ ১২:০৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৩ ১২:০৯:৫০ অপরাহ্ন
১২ বছরে দেশে বজ্রপাতে নিহত ৩ হাজার ১৬২ জন
মাধবপুর, (হবিগঞ্জ) ০৩ মে : বজ্রপাতে  বিশ্বে সবচেয়ে বেশী মৃত‍্যু হচ্ছে বাংলাদেশে।গোটা পৃথিবীতে যত মানুষ বজ্রপাতে  মারা যায় এর এক চুতুর্থাংশই বাংলাদেশে। দেশের হাওর,বাঁওড় ও বিল এলাকার  জেলাগুলোতে বজ্রপাতের মৃত্যুর সংখ্যা বেশী। দুর্যোগ ব‍্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় এবং বেসকারি সংগঠন 'ডিজাষ্টার ফোরাম, এর তথ‍্য মতে প্রতিবছর গড়ে বজ্রপাতে ২৬৫জনের মৃত্যু হয়। বজ্রপাতে মারা যাওয়া ৭০ শতাংশই কৃষক।  ২০১১ থেকে ২০২২ পর্যন্ত ১২ বছরে দেশে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৩ হাজার ১৬২ জনের। এপ্রিল জুন  মাসে বজ্রপাত বেশী হয়। আজ মঙ্গলবার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বজ্রপাতে ক্ষয়ক্ষতি রোধে  জনসচেতনামুলক কর্মশালায় এসব তথ‍্য তুলে  ধরা হয়। লাইফস্টাইল  হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব‍‍্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সেবা বিভাগের  আয়োজনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এএইচ এম  ইশতিয়াক মামুনের সভাপতিত্বে কর্মশালায় ডাঃ আবুল হাসনাত, তারেকুজ্জামান, ডাঃ রাকিবুল হাসান, কর্মশালার অর্গানাইজার  শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ  অলিদ মিয়া, সেক্রেটারি সাব্বির হাসান  সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় বজ্রপাত থেকে মানুষকে বাঁচাতে অবকাঠামোগত প্রস্ততির পাশাপাশি  সামাজিক সচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা

ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা