আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন

ওয়াশিংটন বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ,  ১৯ মৃতদেহ উদ্ধার

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ০৪:০৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ০৪:০৭:৪৭ পূর্বাহ্ন
ওয়াশিংটন বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ,  ১৯ মৃতদেহ উদ্ধার
ওয়াশিংটন, ৩০ জানুয়ারী : মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সংঘর্ষ মার্কিন সেনার হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে দ্বিখণ্ডিত বিমান এবং হেলিকপ্টারটি বিমানবন্দরের পাশের পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। এখনও পর্যন্ত ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।
সূত্রের খবর, বুধবার রাতে রিগান ন্যাশনাল বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইনসের একটি বিমানের সঙ্গে মার্কিন সেনার ব্ল্যাক হক কপ্টারের সংঘর্ষ হয়। তারপরই পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে বিমানটি। জানা যাচ্ছে, বিমানটিতে ৪ জন বিমানকর্মী সহ মোট ৬৪ জন ছিলেন। মার্কিন সেনাবাহিনীর তরফেও দুর্ঘটনার খবরটি নিশ্চিত করা হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, হেলিকপ্টারটিতে ৩ জন সেনা ছিলেন। তবে তাঁদের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। এদিকে ঘটনার পরই রিগান ন্যাশনাল বিমানবন্দরে সমস্ত বিমান ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে।  জানা গেছে, রিগ্যান বিমানবন্দরের কোল ঘেঁষা পোটোম্যাক নদীতে উদ্ধার কাজ পরিচালনায় একাধিক উদ্ধারকারী সংস্থা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। 
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক