আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার

মানুষ রাস্তায় নামার আগে নির্বাচন দিয়ে সসম্মানে বিদায় নিন : গয়েশ্বর

  • আপলোড সময় : ১৩-০২-২০২৫ ১২:৪১:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৫ ১২:৪১:০৬ পূর্বাহ্ন
মানুষ রাস্তায় নামার আগে নির্বাচন দিয়ে সসম্মানে বিদায় নিন : গয়েশ্বর
 লালমনিরহাট,  ১৩ ফেব্রুয়ারি : অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘মানুষ রাস্তায় নামার আগে নির্বাচন দিয়ে সসম্মানে বিদায় নিন। কে ক্ষমতায় আসবে সেটা বড় কথা নয়। মানুষ ভোট দিতে চায় এটাই বড় কথা।’ বুধবার (১২ ফেব্রুয়ারি) লালমনিরহাটে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন। 
সরকারের বিরুদ্ধে অভিযোগ করে গয়েশ্বর বলেন, ‘বর্তমান সরকারের কিছু কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা নিরপেক্ষতা হারাতে যাচ্ছে। এই সরকার যেহেতু নির্বাচিত সরকার নয়, তাই সব বিষয়ে মাথাঘামানোও ঠিক নয়। যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।’
বিএনপি ক্ষমতায় না গেলে ৭১-এর পরাজিত শক্তি বা ফ্যাসিবাদ আওয়ামী লীগ কি ক্ষমতায় যাবে? প্রশ্ন করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘অনেকেই বলেন ৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তাহলে ৭১-এর ১৬ ডিসেম্বর কি হয়েছে? ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন মানুষকে তাদের ভোটাধিকার দিতে হবে। কিছু বুদ্ধিজীবী বের হয়েছে, তারা সরকারকে পরামর্শ দিচ্ছে, তারা রাজনীতিবিদদের পছন্দ করেন না। তারা বলেন বিএনপি ক্ষমতায় যেতে নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে।’ বিএনপি-র স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘গত ১৬ বছরে বাজার যেমন সিন্ডিকেটের দখলে ছিল এখনো সেই সিন্ডিকেট সরকার ভাঙতে পারেনি। এ সিন্ডিকেট ভাঙতে নির্বাচিত সরকার প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘৭১ সালে শহীদ জিয়ার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে। ৫ আগস্ট তারেক রহমানের হাত ধরে দেশে ফ্যাসিবাদের পতন হয়েছে।’ 
বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক আ. খালেক ও কেন্দ্রীয় নেতা অধ্যাপক আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক, কালীগঞ্জ বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি

পিপিএম-সেবা পদক পেলেন জালালাবাদ থানার ওসি