আমেরিকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ রাতের ঝড়ে লণ্ডভণ্ড অ্যান আরবার : জরুরি সেবায় ব্যস্ত পুলিশ-দমকল পশ্চিম মিশিগানে দুই টর্নেডোর তাণ্ডব : ক্ষয়ক্ষতির আশঙ্কা ডিয়ারবর্ন হাইটস চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ছয় নারীর মামলা মেট্রো ডেট্রয়েটে ভারী বৃষ্টির সতর্কতা টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  ‘নববর্ষের ঐকতান’ থিমে ঢাকায় জমকালো বৈশাখী শোভাযাত্রা জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা থাকব সামনের সারিতে’ : জামায়াত আমির সম্প্রীতি ও মূল্যবোধই গণতন্ত্রের মূল শক্তি : প্রধানমন্ত্রী উত্তর মিশিগানে বন্যার তাণ্ডব, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা প্লাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩ ডেট্রয়েটে গ্যাস স্টেশনে চালককে গুলি করে গাড়ি ছিনতাই জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : তারেক রহমান মার্কিনজুড়ে চুরির জাল, কলম্বিয়ান নাগরিকসহ চক্রের সাজা যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ব্যর্থ বার্মিংহামে ভোরের পার্টিতে বাগবিতণ্ডা থেকে গোলাগুলি, গ্রেপ্তার ১

চট্টগ্রামে মাঝপথে বসন্তবরণ উৎসব বন্ধ

  • আপলোড সময় : ১৫-০২-২০২৫ ১১:৩৫:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৫ ১১:৩৫:৪১ পূর্বাহ্ন
চট্টগ্রামে মাঝপথে বসন্তবরণ উৎসব বন্ধ
চট্টগ্রাম, ১৫ ফেব্রুয়ারি : চট্টগ্রাম নগরের সিআরবি শিরীষতলায় আয়োজিত বসন্তবরণ উৎসবের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান মাঝপথে বাতিল করেছে আবৃত্তি সংগঠন প্রমা। আকষ্মিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষ মাঠ ব্যবহারের অনুমতি বাতিল করায় আয়োজন তাৎক্ষণিক বাতিল করা হয় বলে জানা গেছে। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীনকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি। ভূ-সম্পত্তি বিভাগ জানিয়েছে, ভূ-সম্পত্তি বিভাগ থেকে অনুষ্ঠানের কোনো অনুমতি নেওয়া হয়নি। যদিও সংগঠনটি বলছে, ‘অনুমতি নিয়েই অনুষ্ঠান করা হয়েছে। কোনো সমস্যা হয়নি, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রথম পর্বের পর অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।’
প্রতিবছরের মতো এবারও আবৃত্তি সংগঠন প্রমা’র আয়োজনে নগরের সিআরবির শিরীষতলায় সকাল থেকে বসন্তবরণ অনুষ্ঠান শুরু হয়। প্রথম পর্ব চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এরপর দেওয়া হয় খাবারের বিরতি। পূর্ব নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী বিকেল ৩টা থেকে ফের সাংস্কৃতিক আয়োজন শুরুর কথা ছিল। কিন্তু দুপুর ২টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ এসে জানায়, ‘অনিবার্যকারণ বশত’ বাতিল করা হয়েছে। পরে সংগঠনের সদস্যরা দেখতে পান স্পন্সর প্রতিষ্ঠান নিপ্পন পেইন্ট এবং মঞ্চ গুটিয়ে ফেলা হচ্ছে। পরে আয়োজকসহ অন্যান্যরা দ্বিতীয় পর্বের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেন।
অনুষ্ঠানস্থলে উপস্থিত একাধিক ব্যক্তির দাবি, রেলওয়ে কর্তৃপক্ষের এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে কোনো বিশেষ চাপে কাজ করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সাংস্কৃতিক কর্মীদের অভিযোগ, এ ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ শুধুমাত্র শিল্প-সংস্কৃতির বিকাশকেই বাধাগ্রস্ত করে না, বরং সাংস্কৃতিক স্বাধীনতার ওপরও হুমকি সৃষ্টি করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ