আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার
ইসলামী আন্দোলন বাংলাদেশ

গাজা নিয়ে ট্রাম্পের উন্মাদনা সীমা ছাড়িয়ে গেছে

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০২:৩১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০২:৩১:২১ অপরাহ্ন
গাজা নিয়ে ট্রাম্পের উন্মাদনা সীমা ছাড়িয়ে গেছে
ঢাকা, ২৩ ফেব্রুয়ারি : গাজা নিয়ে ট্রাম্পের উন্মাদনা সীমা ছাড়িয়ে গেছে, যার প্রতিফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, পশ্চিমা সভ্যতার সবচেয়ে বড় পাপ ইসরায়েলের কারণে গোটা মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ হয়ে আছে। সভ্যতার এ উৎকর্ষতার কালেই সবচেয়ে নির্মম গণহত্যা দেখতে হয়েছে বিশ্ববাসীকে। হাজার হাজার শিশু ও নারী-পুরুষ হত্যার ঘটনায় আমেরিকা যেভাবে সহায়তা করেছে তাতে আন্তর্জাতিক আদালতে আমেরিকার শাস্তি হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিবেকবোধের পরিচয় দিয়েছে তার সামান্যতমও দেখাতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে যে ভয়ংকর পরিকল্পনার কথা বলেছেন তা কোনো সুস্থ মানুষ চিন্তা করতে পারে না। ট্রাম্পের পরিকল্পনার অসারতা এতটাই পরিষ্কার যে, তার অপরাধের দোসর পশ্চিমারাও এ চিন্তাকে আমলে নিতে পারছে না। আমরাও তার উদ্ভট চিন্তাকে বিবেচনায় নিচ্ছি না। তবে সভ্যতার এ কালে কোনো একটা জনগোষ্ঠী ও জনপদ নিয়ে এ ধরনের অসভ্য পরিকল্পনার কথা বলা স্পষ্টত মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ। মানুষকে মানবেতর বিবেচনা করার গুরুতর অপরাধ।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ডোনাল্ড ট্রাম্পের এমন অপরাধের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ সতর্কবার্তা জানিয়ে রাখছে। গাজা নিয়ে এমন কোনো পদক্ষেপের পরিণতি সামাল দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের থাকবে না। কারণ মানবতার বিরুদ্ধে অপরাধ প্রাকৃতিক কারণেই দীর্ঘদিন করা যায় না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো দায়িত্বশীল পদে থেকে কথাবার্তায় সতর্ক হওয়া উচিত। যা ইচ্ছা তাই বলা থেকে বিরত থাকা উচিত এবং অবশ্যই মানবাধিকার ও ফিলিস্তিনের মানুষের অলঙ্ঘনীয় অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি