আমেরিকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আটলান্টিক সিটিতে হালাল ভাই কাচ্চি বিরিয়ানি এন্ড সুইটসের উদ্বোধন  

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০৩:৫০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০৩:৫০:২০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে হালাল ভাই কাচ্চি বিরিয়ানি এন্ড সুইটসের উদ্বোধন  
আটলান্টিক সিটি, ২৫ ফেব্রুয়ারী : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির ৩২০৬ আর্কটিক এভিনিউতে গতকাল সোমবার রাতে “হালাল ভাই  কাচ্চি বিরিয়ানি এন্ড সুইটস” এর  শুভ উদ্বোধন করেন সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র। প্রতিষ্ঠানটির তিন স্বত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম সেলিম, এইচ এম আজমুল হক (তানিন) ও মোঃ দিনার ইসলাম মেয়রকে স্বাগত জানান ।
প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার মো. সেলিম জানান, আটলান্টিক সিটি ও পার্শ্ববর্তী শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কথা বিবেচনা করে তাঁরা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। তিনি জানান, এখানে ইফতারের বিভিন্ন পদের খাবার, মিষ্টি, জিলিপিসহ বিভিন্ন ধরনের বাংগালি খাবার সুলভ মূল্যে পাওয়া যাবে। তাঁরা জন্মদিন, বিবাহ, বনভোজনসহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানেও ক‍্যাটারিং সেবা প্রদান করবেন ।
তিনি আরো জানান,তাঁদের রয়েছে দীর্ঘ তেরো বছরের অভিজ্ঞতা সম্পন্ন শেফ। প্রথম রমজান থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে। এখানে টেক ইন ও টেক আউটেরও ব্যবস্থা রয়েছে ।
আটলান্টিক সিটি ও পার্শ্ববর্তী শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই প্রতিষ্ঠানটির উদ্বোধনের সংবাদে যারপরনাই উচ্ছ্বসিত। কারণ দীর্ঘদিন ধরেই তাঁরা আটলান্টিক সিটিতে এই ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন। প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির গণ‍্যমান‍্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। মো. সেলিম প্রথম রমজান থেকে তাঁর প্রতিষ্ঠানে  আসার জন্য প্রবাসী বাংলাদেশিদেরকে আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মরমিবাদ

মরমিবাদ