আমেরিকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক
নাহিদ আহ্বায়ক, আখতার সদস্য সচিব

জাতীয় নাগরিক পার্টি’র যাত্রা শুরু

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০২:৪৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০২:৪৯:৫২ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টি’র যাত্রা শুরু
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি : নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যাত্রা শুরু হয়েছে। দলের আহ্বায়ক সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মানিক মিয়া এভিনিউতে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে দলটির আনুষ্ঠানিক ঘোষণা করেন জুলাই বিপ্লবে শহিদ ইসমাইল হোসেন রাব্বির ছোট বোন মিম আক্তার।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হয় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। তারপর পর্যায়ক্রমে গীতা, ত্রিপিটক, বাইবেল পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের দুইটি প্রামাণ্যচিত্র দেখানো হয় মঞ্চের বড় স্কিনে। এরপর বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, নুসরাত তাবাসসুম, আব্দুল মান্নান মাসউদ, জুলাই শহিদ জাবিরের বাবা, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখপাত্র সামান্ত শারমিন, যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা ও মুখ্য সংগঠক সারজিস আলম।
নতুন এ দলের নেতারা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এভাবে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে এবং এতো ব্যাপক আওয়াজ দিয়ে অতীতে কোনো দলের আত্মপ্রকাশ হয়নি।’
নতুন এই দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে একদিন আগেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মঞ্চ ও বেরিকেড তৈরি করা হয়। দুপুর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছেন ছাত্র-জনতা। এতে জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা জানিয়েছেন, ইতিহাসের সাক্ষী হতেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হ্যামট্রাম্যাকে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ, থাকবেন শীর্ষ প্রার্থীরা

হ্যামট্রাম্যাকে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ, থাকবেন শীর্ষ প্রার্থীরা