আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প
নাহিদ আহ্বায়ক, আখতার সদস্য সচিব

জাতীয় নাগরিক পার্টি’র যাত্রা শুরু

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০২:৪৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০২:৪৯:৫২ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টি’র যাত্রা শুরু
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি : নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যাত্রা শুরু হয়েছে। দলের আহ্বায়ক সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মানিক মিয়া এভিনিউতে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে দলটির আনুষ্ঠানিক ঘোষণা করেন জুলাই বিপ্লবে শহিদ ইসমাইল হোসেন রাব্বির ছোট বোন মিম আক্তার।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হয় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। তারপর পর্যায়ক্রমে গীতা, ত্রিপিটক, বাইবেল পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের দুইটি প্রামাণ্যচিত্র দেখানো হয় মঞ্চের বড় স্কিনে। এরপর বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, নুসরাত তাবাসসুম, আব্দুল মান্নান মাসউদ, জুলাই শহিদ জাবিরের বাবা, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখপাত্র সামান্ত শারমিন, যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা ও মুখ্য সংগঠক সারজিস আলম।
নতুন এ দলের নেতারা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এভাবে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে এবং এতো ব্যাপক আওয়াজ দিয়ে অতীতে কোনো দলের আত্মপ্রকাশ হয়নি।’
নতুন এই দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে একদিন আগেই রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মঞ্চ ও বেরিকেড তৈরি করা হয়। দুপুর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছেন ছাত্র-জনতা। এতে জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা জানিয়েছেন, ইতিহাসের সাক্ষী হতেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ

প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ