আমেরিকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’

কক্সবাজারে মার্কিন নারীকে জড়িয়ে ধরল যুবক

  • আপলোড সময় : ১০-০৩-২০২৫ ০১:৪৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৫ ০১:৪৬:৪৭ অপরাহ্ন
কক্সবাজারে মার্কিন নারীকে জড়িয়ে ধরল যুবক
কক্সবাজার, ১০ মার্চ : জাতিসংঘের কক্সবাজার কার্যালয়ে কর্মরত এক মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির অভিযোগে তারেকুল ইসলাম ওরফে চু-ইল্যা তারেক (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শ্লীলতাহানির শিকার ওই মার্কিন নাগরিকের নাম এলিজাবেথ কেনিন। আজ সোমবার সকাল আনুমানিক ৫টার দিকে কক্সবাজার শহরের সার্কিটহাউজ এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতার যুবক শহরের ৮নং ওয়ার্ড এলাকার ফরিদুল আলমের পুত্র।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসীম উদ্দীন চৌধুরী জানান, সাত-সকালে সঙ্গীসহ ওই মার্কিন নারী শহরের হাঁটতে বের হন। এক পর্যায়ে সার্কিটহাউজ এলাকায় পৌছুলে ওই যুবক এলিজাবেথ কেনিনকে  ঝাপটে ধরে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। পুলিশ বিকেল ৪টার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মোঃ সাইফুদ্দিন শাহীন বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ছিলো। এই ঘটনা নিয়ে খোদ আইজিপি মহোদয়ও তদারক করেছেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযান শুরু হয় এবং ৫ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি এবং দোষীকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে কানাডাপ্রবাসী লায়েকুল  হক চৌধুরীকে ঘিরে মতবিনিময়

নিউইয়র্কে কানাডাপ্রবাসী লায়েকুল  হক চৌধুরীকে ঘিরে মতবিনিময়