আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

সিলেটে শিলাবৃষ্টি

  • আপলোড সময় : ১৩-০৩-২০২৫ ০৪:৩৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৩-২০২৫ ০৪:৩৩:৩৫ অপরাহ্ন
সিলেটে শিলাবৃষ্টি
সিলেট, ১৩ মার্চ : প্রকৃতিতে এখনো বসন্ত। গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। দিনে গরম, রাতে কিছু ঠান্ডা। ফাগুন বিদায়ের ঠিক শেষ মুহূর্তে সিলেটে হয়ে গেল শিলাবৃষ্টি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সিলেটে শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টির সঙ্গে আধা ইঞ্চি ব্যাসার্ধ পরিমাণ শিলাবৃষ্টিও হয়েছে। যার স্থায়িত্ব ছিল প্রায় এক ঘণ্টা। এদিকে বৃষ্টির অভাবে জলবিহীন হয়ে পড়া প্রকৃতি বৃষ্টিতে ফিরে পেয়েছে প্রাণ। মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে। মুছে গেছে রাস্তঘাটের সব ধুলোবালি।
এই বৃষ্টি চা বাগানকে সতেজ করে তুলেছে। বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে খরায় প্রাণহীন চা বাগান। বোরো খেতের জন্য এক পশলা এই বৃষ্টি খুবই উপকারি বলে জানিয়েছেন কৃষকরা। চা বাগান কিংবা বোরো খেতের উর্বরা শক্তির জন্য এই বৃষ্টি খুবই উপকারী। সিলেট আবহওয়া অফিস জানায়, সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেটে বৃষ্টির পরিমাণ ছিল ৫.৪ মিলিমিটার।
সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সারাবাংলাকে রাতে জানান, আজকের এক পশলা বৃষ্টি বসন্তের বিদায়ের বার্তা দিয়ে গেল। প্রকৃতিতে একটা পরিবর্তন এনে দিল।
দু’দিন আগেই সিলেটে বৃষ্টির পূর্বাভাস দিয়ে আসছিল আবহাওয়া অধিদফতর। সন্ধ্যার আবহাওয়া বার্তায় জানান দিচ্ছিল রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনার। আর সেই কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলল সন্ধ্যায়।
এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য জারি করা আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেট বিভাগের দুয়েক জায়গায় টানা দুইদিন অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অপরদিকে, শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল

কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল