আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত

কানাডায় টপ টোয়েন্টি অ্যাওয়ার্ড পেলেন হবিগঞ্জের তারিফ মাহমুদ 

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০১:১৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০১:১৫:১৭ অপরাহ্ন
কানাডায় টপ টোয়েন্টি অ্যাওয়ার্ড পেলেন হবিগঞ্জের তারিফ মাহমুদ 
মাধবপুর, (হবিগঞ্জ) ১৪ মার্চ : একাদশ শেষ করে দ্বাদশের ছাত্র তারিফ। কানাডার কেলগেরী শহরের ডিফেন বেকার হাই স্কুলের মেধাবী এই তরুণ মেধা, মননশীলতা, নেতৃত্ব গুণ আর কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য সিটি'স রাইজিং স্টার ‘টপ টুয়েন্টি আন্ডার টোয়েন্টি’ এওয়ার্ড পেলেন। 
কেলগেরী শহরের বৃহত্তম কমিউনিটি সেন্টার রকি রিজ শ্যান হোমস কমিউনিটি হলে সিটি ক্রাউনস অথরিটি, এভিনিউ কর্তৃপক্ষ ও ওয়াইএমসিএ তত্ত্বাবধানে সরকারি, বেসরকারি ও শহরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গতকাল ১৩ মার্চ সন্ধ্যায় এক জাঁকজমকপূর্ণ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তারিফ টপ টুয়েন্টি অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তারিফ মাহমুদ প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত তরুণ হিসেবে এই সম্মানজনক এওয়ার্ড পেলেন। লেফটেন্যান্ট গভর্নর সালমা লাকানি, সাবেক মেয়র ও এনডিপি নেতা নাহিদ ন্যান্সি, ডেপুটি মেয়র সহ উপস্থিত সুধীজন এওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।
তারিফ মাহমুদ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মাদারগড়া গ্রামের সন্তান। তাঁর পিতা কানাডা প্রবাসী মাহমুদ হাসান একজন সমাজতাত্ত্বিক বিশ্লেষক, লেখক ও কলামিস্ট। মাতা জাহিদা আফরিন একজন চাকুরীজীবি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে চার শিশু নিখোঁজ, তিন দিনেও মেলেনি সন্ধান

হবিগঞ্জে চার শিশু নিখোঁজ, তিন দিনেও মেলেনি সন্ধান