আমেরিকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট

আবিরে আবিরে রঙিন মিশিগান

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০১:৪৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০১:৪৭:২৯ পূর্বাহ্ন
আবিরে আবিরে রঙিন মিশিগান
ওয়ারেন, ১৭ মার্চ : মিশিগানে নাচ-গান, আবিরে ভাসল রঙের উৎসব হোলি ও বসন্ত উৎসব। বসন্তের দোল পূর্ণিমা উপলক্ষে গতকাল রাজ্যের শিব মন্দির টেম্পল অব জয়, মিশিগান কালিবাড়ি এবং ডেট্রয়েট দুর্গা টেম্পলে সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালন করছেন আবির উৎসব। 

দোল পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচারে মুখরিত ছিল সব কটি মন্দির প্রাঙ্গন। এটি একটি ঐতিহ্যবাহী উৎসব, যা শ্রীকৃষ্ণের গোপ-গোপীদের সঙ্গে রঙ খেলার মাধ্যমে শুরু হয়েছিল বৃন্দাবনে। দিনটিকে স্মরণ করতেই দোলযাত্র্রার সূচনা হয়েছিল। দোলযাত্রা, যা বাংলার অন্যতম প্রাচীন উৎসব, বসন্তের আগমনী বার্তা বহন করে। এটি শুধু রঙের উৎসব নয়, বরং এক ঐতিহ্য, যার শিকড় প্রোথিত রয়েছে বৈষ্ণব ধর্ম, পৌরাণিক কাহিনি এবং সংস্কৃতির গভীরে।

যদিও অনেকেই দোল ও হোলিকে এক মনে করেন, তবে প্রকৃতপক্ষে এই দুটি উৎসব আলাদা। দোলযাত্রা বাঙালির নিজস্ব সংস্কৃতির অংশ, যেখানে হোলি মূলত অবাঙালিদের উৎসব। বাঙালির দোল বৈষ্ণব ধর্মাশ্রিত একটি উৎসব হলেও রবীন্দ্রনাথ দোলযাত্রার ধর্মীয় অংশকে বাদ দিয়ে তার সাংস্কৃতিক দিকটিকে নিয়ে দোলযাত্রাকে ‘বসন্ত উৎসব’-এ রূপান্তরিত করেন।
খানিকটা সেই সূত্র ধরেই দোল প্রীতির উৎসব, প্রেমের উৎসব। আর মূলত সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও আবহমানকাল ধরেই বাংলার সব ধর্ম-বর্ণের মানুষকেই রাঙ্গিয়ে দিয়ে যায় এ দোল উৎসব।

হোলি ও বসন্ত উৎসবকে ঘিরে এখানকার হিন্দুরা আবিরের রঙে রঙিন হয়ে ওঠে। পাশাপাশি লাল, বেগুনী, হলুদ, গোলাপী সহ বিভিন্ন রং এর আবির থালায় সাজিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। নানা রঙের আবিরের রঙে পাল্টে গেছে শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে নানা বয়সী মানুষ। মনের আনন্দে রঙের বর্ণছটায় নিজেকে বিলিয়ে দিয়েছে সবাই।

উৎসবের পরিবেশ ছিল অত্যন্ত প্রাণবন্ত। নাচ-গান, হৈ-হুল্লোড় আর আনন্দে মেতে ওঠে সবাই। ভক্তরা শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ও শ্রদ্ধা নিবেদনের জন্য দোল পূর্ণিমায় আবির খেলার মাধ্যমে নিজেদের ধর্মীয় অনুভূতি প্রকাশ করেন।



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল

কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল