আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

নতুন বাংলাদেশ তৈরি হচ্ছে! বদল যাবে কি কি? ‘৪১ এর অপেক্ষা

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৩ ১১:৩৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৩ ১১:৩৩:৫৪ পূর্বাহ্ন
নতুন বাংলাদেশ তৈরি হচ্ছে! বদল যাবে কি কি? ‘৪১ এর অপেক্ষা
ঢাকা, ০৮ মে : আর কেউ রুখতে পারবে না, ২০৪১ এই স্মার্ট হবে বাংলাদেশ। কিন্তু, স্মার্ট বাংলাদেশ’ গড়ার মূল চাবিকাঠি কি? কেমন হবে ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশের রূপরেখা সম্পর্কে কতটুকু জানেন? রাজধানীর ‘স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’তেই থাকছে চমক। প্রযুক্তির যুগে নতুন করে দেখুন বাংলাদেশকে। “স্মার্ট বাংলাদেশ” কথাটা এই মুহূর্তে ভীষণ রকম পরিচিত, ট্রেন্ডিং ও। কিন্তু আগে জানতে হবে, যে স্মার্ট বাংলাদেশ নিয়ে এত কথা, এত লেখালেখি, এত আলোচনা সেই “স্মার্ট বাংলাদেশ” বলতে কী বোঝায়? প্রযুক্তি নির্ভর নির্মল ও স্বচ্ছ একটা রাষ্ট্র যেখানে ভোগান্তি ছাড়া প্রত্যেক নাগরিক পাবে অধিকারের নিশ্চয়তা এবং কর্তব্য পালনের সুবর্ণ সুযোগ। স্মার্ট বাংলাদেশের রুপরেখা কে চারভাগে ভাগ করেছে হাসিনা সরকার।
১. স্মার্ট সিটিজেন
২. স্মার্ট ইকনোমি
৩. স্মার্ট গভর্নমেন্ট
৪. স্মার্ট সোসাইটি
এই শব্দগুলোর সঠিক বাস্তবায়নের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ থিওরির বাস্তব রূপায়ণ সম্ভব। যার মূল সারমর্ম, দেশের প্রত্যেক নাগরিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে, উইথ স্মার্ট ইকনোমি। মানে, অর্থনীতির সব কার্যক্রম প্রযুক্তি ব্যবহার করে পরিচালনা করা হবে। হ্যাঁ, বাংলাদেশ বলছে “ডিজিটাল বাংলাদেশ” গঠন করতে পেরেছে তাঁরা, এটা বাস্তবতা স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই তাঁদের পরবর্তী লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই বলে মনে করে বাংলাদেশ।
সরকারের দাবি, স্মার্ট গভর্নমেন্ট অনেকটা করে ফেলেছে তাঁরা। তাই বাকিটাও করে ফেলবে। বাংলাদেশের গোটা সমাজটাই হবে স্মার্ট সোসাইটি, দাবি তাদের। কিন্তু কিভাবে? ’২১ থেকে ’৪১ পর্যন্ত সময়ে কীভাবে বাংলাদেশের উন্নয়ন হবে, তার একটা কাঠামো পরিকল্পনা তৈরি করা হয়েছে। তবে ২০৪১ সালেই শেষ নয়, ২১০০ সালেও যেন দেশ উন্নত হয়, দেশের মানুষ যাতে ‘সুন্দর, সুস্থ ও স্মার্টলি’ বাঁচতে পারে, সেইজন্যেও নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। আর, যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম তার মূল চাবিকাঠি হলো “ডিজিটাল সংযোগ”, জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এটা মাথায় রাখতে হবে, ডিজিটাল বাংলাদেশের হাত ধরে দেশকে এগিয়ে নিতে হলে বাংলাদেশকে প্রযুক্তি ব্যবহারে অনেক উন্নত হতে হবে। সেই উদ্যোগ সফল করতে স্মার্ট বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী এক কর্মপরিকল্পনা। অনেকেই বলছেন, দেশকে প্রযুক্তিগতভাবে এগিয়ে নেওয়ার জন্য স্মার্ট বাংলাদেশ নামের স্লোগানের কী প্রয়োজন? প্রয়োজন আছে স্মার্ট বাংলাদেশ তো শুধু একটি স্লোগান নয়, আগামী দুই যুগ ধরে চলবে এমন এক বিশাল কর্মযজ্ঞের নাম স্মার্ট বাংলাদেশ। দাবি করে দেশটার মানুষ। তার জন্য কি প্ল্যান সাজিয়েছে বাংলাদেশ?
ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশি জনগণের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সরকারের পরবর্তী প্ল্যান বুদ্ধিমত্তা, ইন্টারনেট, ভার্চ্যুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, রোবোটিকস, বিগ ডেটার মতো ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এসবের মাধ্যমে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হবে। আসলে, বাংলাদেশ বুঝে গেছে আগামীতে যেসব দেশ প্রযুক্তি ব্যবহারে এগিয়ে থাকবে, তারাই ব্যবসা-বাণিজ্য, আন্তর্জাতিক লেনদেন এবং যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় নিজেদের নিয়ে যেতে পারবে।

কেমন হবে নতুন, স্মার্ট বাংলাদেশ?
২০৪১ এর বদলে যাওয়া বাংলাদেশ কেমন হবে, তা দেখাতে বোঝাতেই দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’। আগামী ৯ জুন অন্যতম বৃহৎ এই এক্সপো আয়োজন করবে জেসিআই বাংলাদেশ দুদিনব্যাপী এই আয়োজনে অংশ নেবে ৫০টা প্রযুক্তি প্রতিষ্ঠান। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে দুদিনব্যাপী এই সামিটে এআই প্রযুক্তির নানান ব্যবহারের সাথে কৃষি, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতের ভবিষ্যৎ প্রযুক্তির প্রদর্শনীর আয়োজন থাকছে। প্রযুক্তি ক্ষেত্রে এমন ব্যতিক্রম আয়োজন দেশে স্টার্টআপ সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। তাই আপাতত এই গ্র্যান্ড আয়োজনের দিকেই নজর গোটা বাংলাদেশের।
বুঝতে হবে, একবিংশ শতাব্দীতে গবেষণা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, কৃষি, চিকিৎসা; মহাকাশ, মহাসমুদ্র সব ক্ষেত্রেই লেগেছে প্রযুক্তির ছোঁয়া। বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ক্ষেত্রে যে পিছিয়ে থাকতে চায় না বাংলাদেশ, সেটা বেশ পরিষ্কার। তাই, ২০৪১ সালকে সামনে রেখে প্রযুক্তি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে নেওয়া হচ্ছে একের পর এক উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন, এখন প্রয়োজন কাঁধে কাঁধ মিলিয়ে এই উদ্যোগকে সফলভাবে এগিয়ে নিয়ে চলা। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের উচিত স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে একনিষ্ঠ হয়ে কাজ করা, যার মাধ্যমে সোনার বাংলাদেশ এগোবে বহুদূর।
সূত্র : ।। প্রথম কলকাতা ।।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু