আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’

হবিগঞ্জের পুরাতন খোয়াই নদী দখলমুক্ত করার দাবিতে জেলা  প্রশাসকের নিকট স্মারকলিপি

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৫ ০১:৫৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৫ ০১:৫৭:৪২ পূর্বাহ্ন
হবিগঞ্জের পুরাতন খোয়াই নদী দখলমুক্ত করার দাবিতে জেলা  প্রশাসকের নিকট স্মারকলিপি
হবিগঞ্জ, ২৫ মার্চ : ভয়াবহ শিল্পদূষণ বন্ধ ও পুরাতন খোয়াই নদী দখলমুক্ত করে স্থায়ী সীমানা পিলার স্থাপনের দাবী জানানো হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ)  বিকেলে হবিগঞ্জের জেলা প্রশাসক এর কাছে এ দাবি জানান বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর নেতৃবৃন্দ। 
বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান এর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করে শিল্পদূষণ এর ভয়াবহতা ও পুরাতন খোয়াই নদী দখলের চিত্র তুলে ধরেন।
এসময় জেলা প্রশাসক বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জেলা প্রশাসন আন্তরিক। শিল্পদূষণ বন্ধ ও পুরাতন খোয়াই নদী দখলমুক্ত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি জানান।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাপা হবিগঞ্জের সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, এডভোকেট রুহুল হাসান শরীফ, খোয়াই রিভার ওয়াটারকিপার  ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল , পরিবেশকর্মী এডভোকেট বিজন বিহারী দাস। বাপা সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল স্বাক্ষরিত স্মারকলিপি এসময় জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, প্রায় ৫ দশক ধরে হবিগঞ্জে শিল্পদূষণ সমস্যা শুরু হলেও গত এক যুগ ধরে এটি চরম আকার ধারণ করেছে। জেলার মাধবপুর ,শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর উপজেলার বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে অনেকগুলো বৃহৎ ও মাঝারী আকারের কলকারখানা। এসব কারখানার দূষণ নদী, নালা, খাল -বিল হাওড়ে ছড়িয়ে  পড়ছে।
কলকারখানার বর্জ্য নিক্ষেপের কারণে হবিগঞ্জের গুরুত্বপূর্ণ সুতাং নদী, খড়কির খাল,  শৈলজুড়া খাল, বেজুড়া খাল, রাজ খাল, ফকিরা খালসহ বিভিন্ন ছড়া, হাওর হয়ে সোনাই, বলভদ্র, কানাই ও খাস্টি নদী স্পর্শ করে শেষ পর্যন্ত লাখাই উপজেলার কাছে মেঘনা নদী পর্যন্ত বিস্তীর্ণ এলাকা পরিবেশ ও মানবিক বিপর্যয় ঘঠিয়ে আসছে। এসব এলাকায় দূষণের তীব্র দুর্গন্ধ , কালো ও দূষিত পানি প্রবাহিত হচ্ছে।
কৃষি কাজে শেষ ব্যবস্থার নামে ২০১৫ সালের শুরুতে শৈলজুড়া নামক খালটি পুনঃখনন করে কয়েকটি কোম্পানির সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। ফলে কোম্পানিগুলোর অপরিশোধিত বর্জ্য সহজেই খালের মাধ্যমে ছাড়া হচ্ছে সুতাং নদীতে।  কলকারখানা গুলো থেকে খালটিতে যেন শিল্পবর্জ্য নিক্ষেপ করতে না পারে সেজন্য খালের সাথে কলকারখানার বর্জ্য নিষ্কাশন পথ বন্ধ করা জরুরি। 
স্মারকলিপিতে উল্লেখ করা হয়,  অতি সম্প্রতি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দলের গবেষণায় শিল্পদূষণের কারনে সুতাং নদীর পানি ও মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এছাড়া নদীর পানির ভৌত- রাসায়নিক বৈশিষ্ট্যগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নদনদী, জলাশয় ও  প্রাণীকুলের জন্য এটি একটি ভয়ঙ্কর বিষয়। হবিগঞ্জকে বাঁচাতে শিল্পদূষণ বন্ধে যথাশীঘ্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড