আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ

হবিগঞ্জে কৃষক হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

  • আপলোড সময় : ১০-০৫-২০২৩ ১২:০৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৩ ১২:০৮:৪৬ পূর্বাহ্ন
হবিগঞ্জে কৃষক হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জ, ০৯ মে (ঢাকা পোস্ট) : হবিগঞ্জে কৃষক তোতা মিয়া হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে দুইজনের যাবজ্জীবন ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) মো. আজিজুল হক এ রায় প্রদান করেন। এ মামলার বাকি ২০ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়। 
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মৃত আলফু মিয়ার ছেলে সিজিল মিয়া (৪৪) ও বশির আহমেদ ভিংরাজ, মৃত চেরাগ আলীর ছেলে জিতু মিয়া (৬১), মৃত ফজল হোসেনের ছেলে শাহ আলম (৩৯) এবং মৃতু ছুরুক মিয়ার ছেলে ফজল মিয়া (৫৯)। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- মৃত আলফু মিয়ার ছেলে ইউনুছ মিয়া ও মৃত আঃ ছোবহানের ছেলে আব্দুল্লাহ মিয়া (৫৩)।
হবিগঞ্জ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ মুছা মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৪ সালের ১ আগস্ট সদর উপজেলার গোপায়া ইউনিয়নের দীঘলবাক গ্রামে আসামিরা প্রকাশ্যে কৃষক তোতা মিয়াকে হত্যা করে। এ ঘটনার পরদিন তার ছেলে মো. আব্দুল কাইয়ুম বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ৩৩ জনকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করে। এরপর ২৯ জন সাক্ষি এ মামলায় সাক্ষ্য দেন। এরই প্রেক্ষিতে আদালত মঙ্গলবার বিকেলে ওই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাহ আলম চলাচলের রাস্তা বন্ধ করে বসতঘর নির্মাণ করলে স্থানীয় জনসাধারণ গ্রামের বিশিষ্ট মুরুব্বি তোতা মিয়ার কাছে সালিসের জন্য শরণাপন্ন হন। এতে শাহ আলম নামে একজনের প্ররোচণায় আসামিরা তোতা মিয়া ও অন্যদের ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র নিয়ে আঘাত করে তোতা মিয়াকে গুরুতর আহত করা হয়। এতে আরও বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহতাবস্থায় তোতা মিয়াকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের সিলেট এএমজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. নুরুজ্জামান এ রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নিহত কৃষক তোতা মিয়ার পরিবার এতে সন্তোষ প্রকাশ করেছেন। সেই সঙ্গে এ রায়ের মাধ্যমে হবিগঞ্জে দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এই রায়ের ফলে জেলায় গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামা অনেকাংশে কমে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন