আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

হবিগঞ্জে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ, আহত ২০

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৫ ০২:০১:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৫ ০২:০১:০২ পূর্বাহ্ন
হবিগঞ্জে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ, আহত ২০
হবিগঞ্জ, ৪ এপ্রিল : আজমিরীগঞ্জ থানার সামনে তুচ্ছ বিষয় নিয়ে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আজমিরীগঞ্জ থানার সামনে দুই পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ইটপাটকেল ছুঁড়াছুড়ি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহি রহমান ও আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন আমিন আকাশের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছুঁড়াছুড়ি হয়। আহত হন অন্তত ২০ জন। তবে কি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। স্থানীয়রা বলছেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত