আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি

বরিশালে রামায়ণ পালা বন্ধ করল পুলিশ

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৫ ১২:১৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৫ ১২:১৯:৪০ অপরাহ্ন
বরিশালে রামায়ণ পালা বন্ধ করল পুলিশ
বরিশাল, ৯ এপ্রিল : পুলিশের বাধায় বাংলাদেশের বরিশালের কাউনিয়ায় রাম নবমী উপলক্ষে রামায়ণ পালা মঞ্চস্থ করা গেলনা বলে অভিযোগ উঠেছে। কাউনিয়ার শ্রী শ্রী মনসা মন্দিরে বরিশালে রাম নবমীর সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। মঙ্গলবার রাতে রামায়ণ পালা শুরুর মুখে পুলিশ মাইক এবং আনুষঙ্গিক জিনিসপত্র তুলে নিয়ে যায়।
উদ্যোক্তারা জানিয়েছেন, সকাল থেকেই পুলিশের তরফে চাপ দেওয়া হচ্ছিল যাতে রামায়ণ পালা না হতে পারে। পুলিশ দাবি করে, অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়নি। তাদের কাছে খবর আছে, পালা শুরু হলে হামলা হতে পারে।
উদ্যোক্তারা পুলিশকে লিখিতভাবে পালা বন্ধ রাখার নির্দেশ দিতে বলেন। কিন্তু অভিযোগ, প্রশাসন তা কানে তোলেনি। রাতে পালা শুরু হওয়া মাত্র বন্ধ করে দেওয়া হয়। যদিও এলাকার ভিন্ন ধর্মাবলম্বী মানুষ পালাগান নিয়ে আপত্তি তোলেনি। প্রতিবার এলাকার সব ধর্মের মানুষ পালাগান শুনতে আসেন।
মনসা মন্দির পূজা কমিটির এক কর্মকর্তা সংবাদমাধ্যকে জানিয়েছেন, রামনবমী উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান হয়। মঙ্গলবার ‘রামায়ণ’ পালা মঞ্চস্থ করার কথা ছিল ‘তিলকস গ্রুপ অ্যান্ড থিয়েটার’ নামে একটি দলের। ওই দলের প্রতিষ্ঠাতা তথা পরিচালক তিলক বসু অনিম বলেন, দু-মাস ধরে পালাগানের রিহার্সাল করেছি। পুলিশের সিদ্ধান্তে আমরা মর্মাহত।
এ বিষয়ে কাউনিয়া মনসা মন্দিরে উপস্থিত কাউনিয়া থানার এসআই মো. জিসান জানান, মন্দিরে অনুষ্ঠান করার জন্য নগর পুলিশের  অনুমতি নেওয়া হয়নি। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশে আয়োজকদের অনুষ্ঠান বন্ধ করতে বলেছি।  
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আইচ জানান, সামনে এসএসসি পরীক্ষা থাকায় নাটকটির প্রদর্শন বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। তবে পূজা এবং নগর পরিক্রমাসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান স্বাভাবিকভাবে চলবে। আর নাটক যেহেতু পূজার অংশ নয়, তাই পরে কখনো এটি মঞ্চস্থ করার কথা বলা হয়েছে। তখন পুলিশ আয়োজকদের সুরক্ষা দেবে।  
এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) রিয়াজ হোসেন, আমি বিষয়টি জানি না। ধারণা করছি, ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে যে অস্থির পরিবেশ তৈরি হয়েছে, সে জন্যই নাটকটি ঝুঁকিপূর্ণ মনে করে পুলিশ সেটি বন্ধ করেছে।   

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর