আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি

হ্রদে ফুল ভাসিয়ে বৈসাবি শুরু পাহাড়ে

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০২:০৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০২:০৬:৫৩ অপরাহ্ন
হ্রদে ফুল ভাসিয়ে বৈসাবি শুরু পাহাড়ে
রাঙামাটি, ১২ এপ্রিল : আনন্দ, উচ্ছ্বাস ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙামাটির কাপ্তাই হ্রদের জলে ভাসানো হয়েছে বিজুর ফুল। আর এই ফুল ভাসানোর মধ্যদিয়ে শুরু হলো তিন দিনব্যাপী পাহাড়ের ক্ষুদ্র-নৃ গোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈসাবির মূল আনুষ্ঠানিকতা। শনিবার (১২ এপ্রিল) সকালে কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসিয়ে নতুন বছরের জন্য শুভকামনা জানিয়ে গঙ্গা দেবীর নিকট প্রার্থনা করে পাহাড়ি তরুণ-তরুণীরা।
সবেমাত্র পূর্ব আকাশে সূর্য ওঠেছে। আর এরই মধ্যে রাঙামাটির কেরানী পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদের তীরে হাজির হয়েছেন শত-শত পাহাড়ি তরুণ-তরুণী। ঐতিহবাহী পিনন-হাদির পোশাকে তরুণী এবং ধুতি-পাঞ্জাবি গায়ে দিয়ে হাতে ফুল-পাতা নিয়ে তরুণরা ছুটে চলছেন কাপ্তাই হ্রদের তীরে। তীরে গঙ্গা মায়ের উদ্দেশে ফুল উৎসর্গ করে কলাপাতায় সেই ফুল পানিতে ভাসিয়ে দিচ্ছেন তারা।
শুধু কেরানী পাহাড়ে নয়, জেলার বিভিন্ন স্থানে পাহাড়িরা ফুল ভাসিয়ে দিনটি শুরু করেছেন। পানিতে ফুল ভাসিয়ে নিজ পরিবার এবং দেশ তথা সমগ্র জীবের মুক্তির জন্য গঙ্গা দেবীর নিকট প্রার্থনা করা হয়। 
পানিতে ফুল ভাসিয়ে পুরনো বছরের দুঃখ বেদনাই যেনো ভাসিয়ে দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালান পাহাড়ের বাসিন্দারা। একই ভাবে পুরনো দিনের বেদনা ভুলে নতুন দিনের প্রত্যয়ের কথা জানায় ফুল ভাসাতে আসা পাহাড়ি তরুণ-তরুণীরা।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, রাঙামাটি উৎসবের নগরীরে পরিণত হয়েছে। রাঙামাটিজুড়ে মানুষ উৎসবে মেতে ওঠেছে। আমরা আশা করছি এই অঞ্চলের মানুষের মাঝে যে সম্প্রীতির উজ্জ্বল ইতিহাস রয়েছে সে সৌহাদ্য অটুট থাকবে এবং নতুন করে সম্প্রীতি আরো বৃদ্ধি পাবে। নতুন বছর সম্প্রীতি বয়ে নিয়ে আসুক এই কামনা করি।
রবিবার বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তিতে পাঁজন রান্না আতিথেয়তা এবং পরের দিন নববর্ষে বিহারে বিহারে প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া বছরের প্রথম দিন জলকেলির মাধ্যমে মারমারা সাংগ্রাই উৎসব উদযাপন করবেন।
এদিকে বান্দরবানের সাঙ্গু নদীর স্বচ্ছ জলে নানা রঙের ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের বর্ষবরণ বিজু ও বিষু উৎসব। শনিবার (১২ এপ্রিল) ভোরে শহরের মধ্যমপাড়া সাঙ্গু নদীর ঘাটে স্বচ্ছ জলে তরুণ-তরুণী ও শিশু-কিশোর ঐতিহ্যবাহী নানা রঙের পোশাক পরে নদীর স্বচ্ছ জলে ফুল ভাষায়। এ সময় তারা নতুন বছরের শুভ কামনায় ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা জানায়। অনেকে এ সময় নদীতে পূজাও দেন।
বান্দরবানের বালাঘাটা, বালাঘাটা, করুনাপুর সহ বিভিন্ন এলাকা থেকে চাকমা ও তাঞ্চঙ্গা সম্প্রদায়ের নারী-পুরুষ এই ফুল ভাসানো উৎসবে অংশ নেয়। তাদের বিশ্বাস নতুন বছরের শুরুতে নদীতে ফুল ভাসালে সামনের বছরগুলোতে মঙ্গল বয়ে আনবে।
বান্দরবানের পাড়ায়-পাড়ায় চলছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ সাংগ্রাই উৎসবের নানা আয়োজন। জলকেলি ও পিঠা তৈরি আয়োজনের প্রস্তুতি ও চলছে। এবার শহরের রাজার মাঠে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবের মধ্যে থাকছে মারমা তরুণ-তরুণীদের দলবেঁধে পানি খেলা, পিঠা তৈরি, চন্দন পানিতে বৌদ্ধ মূর্তি স্নান, সাংগ্রাই রেলি, ঐতিহ্যবাহী বিভিন্ন গ্রামীন খেলাধুল ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ত্রিপুরা সম্প্রদায়ের বর্ষবরণ বৈসু ও ম্রো সম্প্রদায়ের বর্ষবরণ চাংক্রান নিয়েও জ্বলছে নান আয়োজন। বান্দরবানের ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব দেখতে ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন ভিড় জমিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর