আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্টের সমর্থন

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৫ ০১:০০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৫ ০১:০০:৪২ অপরাহ্ন
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্টের সমর্থন
ঢাকা, ১৭ এপ্রিল (ঢাকা পোস্ট) : সফররত মার্কিন প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে। তারা শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সফররত মার্কিন প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ সমর্থন প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরপ।
মার্কিন কর্মকর্তারা ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই বিষয়ে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। চুলিক বলেন, রোহিঙ্গা ইস্যুকে বিচ্ছিন্নভাবে নয় বরং সামগ্রিকভাবে মিয়ানমারের প্রেক্ষাপট দেখার আপনার দৃষ্টিভঙ্গির প্রতি আমরা প্রশংসা করি। মার্কিন কর্মকর্তারা আঞ্চলিক সহযোগিতা, সংযোগ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন।
প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সব ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি রোহিঙ্গাদের জন্য সহায়তা পুনরায় শুরু করার এবং পারস্পরিক শুল্ক প্রয়োগে নব্বই দিনের বিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা তার বাণিজ্য এজেন্ডাকে সমর্থন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি।
বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, ঢাকায় মার্কিন মিশনের প্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে মিশিগান বিএনপির ইফতার মাহফিল

হ্যামট্রাম্যাকে মিশিগান বিএনপির ইফতার মাহফিল