আমেরিকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ

নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত ৩ 

  • আপলোড সময় : ১২-০৫-২০২৩ ০৭:৫১:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৩ ০৭:৫১:৩৪ পূর্বাহ্ন
নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত ৩ 
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১২ মে : নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গণে আজ শুক্রবার (১২ মে) দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে দু'গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে সাবেক কাউন্সিলরসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারে সদস্য সচিব রত্নদীপ দাস রাজুকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 
সুত্রে জানা যায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ত্রি বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ ১৩ ইউনিয়নের কাউন্সিলারগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উপস্থিত হন। এ সময় ৬নং কুর্শি ইউনিয়ন কমিটির সভাপতি অনুপস্থিত থাকায় তার ভোট কে প্রদান করবে এ নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী দু'প্রার্থী উত্তম কুমার পাল হিমেল ও গৌতম রায় এর মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'পক্ষ। এতে সাবেক কাউন্সিলর গয়াহরি গ্রামের দুর্গা চরন দেব এর ছেলে প্রানেশ চন্দ্র দেব (৪৮) মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব মুক্তাহার গ্রামের বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে রত্নদ্বীপ দাস রাজু (৩২) এবং ১নং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌকি গ্রামের মনিন্দ্র দাসের ছেলে সমিরন দাস ( ৪৫) গুরুতর আহত হয়। এ সময় কিছু চেয়ার ভাংচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রত্নদ্বীপ দাস রাজুকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।  পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত