আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার 

নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নির্বাচন সম্পন্ন

  • আপলোড সময় : ১২-০৫-২০২৩ ১২:৫৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৩ ১২:৫৪:৩৭ অপরাহ্ন
নবীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নির্বাচন সম্পন্ন
ছবি : নারায়ন রায় সভাপতি (বামে) উত্তম কুমার পাল হিমেল সম্পাদক (ডানে)

নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১২ মে : নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গণে শুক্রবার (১২ মে) দুপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নারায়ন রায় সভাপতি ও উত্তম কুমার পাল হিমেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 
সুত্রে জানযায়, শুক্রবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনে  জেলা ও উপজেলার নেতৃবৃন্দসহ ১৩ ইউনিয়নের কাউন্সিলারগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উপস্থিত হন। এ সময় ৬ নং কুর্শি ইউনিয়ন কমিটির সভাপতি অনুপস্থিত থাকায় তার ভোট কে প্রদান করবে এ নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী দু'প্রার্থী উত্তম কুমার পাল হিমেল ও গৌতম রায় এর মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'পক্ষ। এতে সাবেক কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেবসহ ৩ জন আহত হন। পরে জেলা নেতৃবৃন্দের চেষ্টায় ৬নং কুর্শি ইউনিয়নকে বাদ দিয়ে ১২ ইউনিয়ন ও আহব্বায়ক কমিটির  ৪ জনসহ মোট ২৮ জন ভোটারের ভোট প্রয়োগের মধ্য দিয়ে সম্মেলন সম্পন্ন হয়।
পরে ফলাফল ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলা শাখার আহব্বায়ক এডভোকেট পুন্যব্রত চক্রবর্তী বিভু। সভাপতি পদে সাবেক সভাপতি নারায়ন রায় ১৪ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত  হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপুল চন্দ্র দেব পেয়েছেন ১১ ভোট ও অপর প্রার্থী পিকলু চৌধুরী পেয়েছেন ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল ১৬ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গৌতম রায় পেয়েছেন ১১ ভোট। এ পদে অপর প্রার্থী সুবিনয় রায় পেয়েছেন ১ ভোট। ফলাফল ঘোষণার পর করতালির মাধ্যমে নতুন কমিটিকে স্বাগত জানান উপস্থিত নেতৃবৃন্দ। 
সম্মেলনের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব শংকর পাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক অভিজিৎ ভট্রাচার্য। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সামাম, রাকিল হোসেন, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শিপন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, রঙ্গ লাল রায়, উপজেলা আওয়ামী লীগ নেতা মৃনাল কান্তি রায় মিনু, বিকাশ রায়, শাহনুর আলম ছানু, বশির আহমেদ চৌধুরী, দৈনিক সময় পত্রিকার ব্যবস্হাপনা সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অঞ্জন রায় প্রমূখ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির