আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল, শোক

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ১২:৫০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ১২:৫০:০৯ অপরাহ্ন
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল, শোক
হবিগঞ্জ, ১ মে : সাবেক আইজিপি ও সচিব মোদাব্বির হোসেন চৌধুরী আজ বৃহস্পতিবার ভোর ৫ টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।  এ সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন।
আজ বিকেল ৩টায় রাজারবাগ পুলিশ লাইনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শিক্ষাবিদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, অর্গানিজেশন ফর দা রেকগনিশন অফ বাংলা বাংলা, অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দা ইউনাইটেড নেশনস কেন্দ্রীয় কমিটির মহাসচিব তফাজ্জল হোসেন চৌধুরী, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) হবিগঞ্জ শাখার আহবায়ক তাহমিনা বেগম গিনি ও তোফাজ্জল সোহেল।
সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় বিবৃতিদাতারা বলেন, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মোদাব্বির হোসেন চৌধুরী ছিলেন একজন সজ্জন ব্যক্তিত্বের অধিকারী। আলোকিত এবং দেশবরেণ্য এই কৃতিমানের জন্য দোয়া করি মহান আল্লাহপাক যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী