আমেরিকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ

আটলান্টিক সিটিতে রামঠাকুরের তিরোধান দিবস পালিত   

  • আপলোড সময় : ০২-০৫-২০২৫ ০২:১৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৫ ০২:১৪:৪২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে রামঠাকুরের তিরোধান দিবস পালিত   
আটলান্টিক সিটি, ২ মে : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির শ্রীশ্রী গীতা সংঘ মন্দিরে দুইদিন ব্যাপী পরম বৈষ্ণব ও বাকসিদ্ধ মহাপুরুষ শ্রীশ্রী রামঠাকুরের ৭৬তম তিরোধান উৎসব মহাসমারোহে সম্পূর্ণ সনাতনী ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো গত ২৯ ও ৩০শে এপ্রিল, মঙ্গলবার ও বুধবার ।
দুইদিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বেদবাণী পাঠ, গুরুগীতা পাঠ, গঙ্গা আবাহন,ধর্মসভা,সত‍্যনারায়ণ পূজা, শিশু-কিশোরদের ভক্তিমূলক অনুষ্ঠান, ভাগবত গীতা পাঠ, অধিবাস, নামযজ্ঞ, বাল্যভোগ, পূজা ও রাজভোগ, পুষ্পাঞ্জলি, সমাধি স্নান, নামযজ্ঞ সমাপন, প্রসাদ বিতরণ।

শ্রীশ্রী রামঠাকুরের তিরোধান উৎসব উপলক্ষে গীতা সংঘ প্রাংগন ভক্তের সমাগমে জনারণ্যে রূপ নিয়েছিল। শ্রী শ্রী গীতা সংঘের প্রাংগন পূন্যতীর্থ কৈবল্যধাম, স্বরূপ সাগর, কামনা সাগর, আঙ্গীনা, বারদী, কামার পুকুর, হেমায়েতপুর, মথুরা, বৃন্দাবন, গয়া কাশী প্রমুখ সর্ব তীর্থের সমন্বয়ে হয়ে উঠেছিল গোলক ধাম।
শ্রীশ্রী রামঠাকুর সমাজ থেকে কুসংস্কার, বৈষম্য ও অনাচার দূর করে একটি মানবিকবোধসম্পন্ন অসাম্প্রদায়িক চেতনার সমাজ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন আজীবন। তিনি সত্য ও শান্তির বার্তা নিয়ে আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। অনুষ্ঠানের সর্বাঙ্গীন সার্থকতার জন্য সকল ভক্তচরণে প্রণতিপূর্বক কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রী শ্রী রামঠাকুর পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎ দাশগুপ্ত ও চন্দন রায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের কমিটি ঘোষণা

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের কমিটি ঘোষণা