আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আটলান্টিক সিটিতে রামঠাকুরের তিরোধান দিবস পালিত   

  • আপলোড সময় : ০২-০৫-২০২৫ ০২:১৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৫ ০২:১৪:৪২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে রামঠাকুরের তিরোধান দিবস পালিত   
আটলান্টিক সিটি, ২ মে : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির শ্রীশ্রী গীতা সংঘ মন্দিরে দুইদিন ব্যাপী পরম বৈষ্ণব ও বাকসিদ্ধ মহাপুরুষ শ্রীশ্রী রামঠাকুরের ৭৬তম তিরোধান উৎসব মহাসমারোহে সম্পূর্ণ সনাতনী ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো গত ২৯ ও ৩০শে এপ্রিল, মঙ্গলবার ও বুধবার ।
দুইদিনব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বেদবাণী পাঠ, গুরুগীতা পাঠ, গঙ্গা আবাহন,ধর্মসভা,সত‍্যনারায়ণ পূজা, শিশু-কিশোরদের ভক্তিমূলক অনুষ্ঠান, ভাগবত গীতা পাঠ, অধিবাস, নামযজ্ঞ, বাল্যভোগ, পূজা ও রাজভোগ, পুষ্পাঞ্জলি, সমাধি স্নান, নামযজ্ঞ সমাপন, প্রসাদ বিতরণ।

শ্রীশ্রী রামঠাকুরের তিরোধান উৎসব উপলক্ষে গীতা সংঘ প্রাংগন ভক্তের সমাগমে জনারণ্যে রূপ নিয়েছিল। শ্রী শ্রী গীতা সংঘের প্রাংগন পূন্যতীর্থ কৈবল্যধাম, স্বরূপ সাগর, কামনা সাগর, আঙ্গীনা, বারদী, কামার পুকুর, হেমায়েতপুর, মথুরা, বৃন্দাবন, গয়া কাশী প্রমুখ সর্ব তীর্থের সমন্বয়ে হয়ে উঠেছিল গোলক ধাম।
শ্রীশ্রী রামঠাকুর সমাজ থেকে কুসংস্কার, বৈষম্য ও অনাচার দূর করে একটি মানবিকবোধসম্পন্ন অসাম্প্রদায়িক চেতনার সমাজ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন আজীবন। তিনি সত্য ও শান্তির বার্তা নিয়ে আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। অনুষ্ঠানের সর্বাঙ্গীন সার্থকতার জন্য সকল ভক্তচরণে প্রণতিপূর্বক কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রী শ্রী রামঠাকুর পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎ দাশগুপ্ত ও চন্দন রায়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী

নিউজার্সিতে এডওয়ার্ড ডেভলিন অ্যাওয়ার্ড পেলেন সুব্রত চৌধুরী