আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

ফ্লোরিডার টেম্পায় ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ২৪-২৫ মে

  • আপলোড সময় : ০২-০৫-২০২৫ ০৩:৩১:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৫ ০৩:৩১:০৪ পূর্বাহ্ন
ফ্লোরিডার টেম্পায় ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ২৪-২৫ মে
ফ্লোরিডা, ২ মে : ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ২০২৫ এর সকল প্রস্তুতি চুড়ান্ত। আগামী ২৪ ও ২৫ মে টেম্বা হাইটস ইউথ ডেভেলপমেন্ট এন্ড কমিউনিটি সেন্টার, টেম্বায় ২ দিন ব্যাপী ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্টিভ্যাল কে ঘিরে ফ্লোরিডা জুড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে ৷ ৫ম ওয়ার্ল্ড ফেয়ার ফেস্ট এর মধ্য এবার নিয়ে ৩ টি ওয়ার্ল্ড ফেস্ট ফ্লোরিডায় হচ্ছে ৷ ফ্লোরিডার আবহাওয়ার জন্য ওয়ার্ল্ড ফেস্ট এর পরিচালকদের পছন্দের তালিকায় ফ্লোরিডা। ফ্লোরিডার আকর্ষনীয় ওরলান্ডো, ক্লিয়ারওয়ার বীচের এবার টেম্পায় ওয়ার্ল্ড ফেস্ট এর ভেন্যু নির্ধারন করা হয়েছে।
আমেরিকায় নানা শহরের অনেকেই ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ২০২৫ এ অংশগ্রহনের আগ্রহ ব্যক্ত করেছেন। স্পন্সরদের নিকট থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে ৷ অনেক ভিআইপি এবার থাকছেন ৷ নানা আয়োজনে এবং প্রায় ২০টি সেগমেন্ট এবার যুক্ত করা হয়েছে ৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল রোমান্টিক কাপল শো, টীন সেলিব্রিটি শো, ইউথ স্পীচ কম্পিটিশন, আর্ট কম্পিটিশন, শেফ কনটেস্ট উল্লেখযোগ্য। মে -জুন জুড়ে ফ্লোরিডা জুড়ে নানা অনুষ্ঠান থাকলেও ৫ ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ২০২৫ কে নিয়ে প্রবাসীদের মাঝে ব্যাপক উ্যসাহ দেখা গেছে।
এই আয়োজনের অন্যতম সংগঠক সাবেক রোটারিয়ান এবং কমিউনিটি একটিভিস্ট তারেক মাহমুদ জানান, আজ ৪টি সফল ওয়ার্ল্ড ফেস্ট এর সফলতার পর ৫ ওয়ার্ল্ড ফেস্ট কে বৃহদ পরিসরে সাজানো হয়েছে ৷ ব্যাপক আয়োজনে অনেকেই যুক্ত হয়েছেন। নানা অপপ্রচারকে পাশ কাটিয়ে এই সংগঠনের সাংগঠনিক ভিত্তি অনেক সুদৃঢ়। এবার আমাদের আয়োজনটাও আমরা এবার বড় পরিসরে সাজিয়েছি। অনেক নতুন সেগমেন্ট যুক্ত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের এই ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট যারাই  আসবেন ভিন্নতা দেখবেন।
টেম্বা ফ্লোরিডার একটি আকর্ষনীয় সিটি, এই সিটিতে  ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট সফলতা পাবে৷ মিডিয়া পার্টনার হিসাবে প্রথম আলো, বাংলা টাইমস, যুমুনা টাইমসসহ আরো বেশ কয়েকটি মিডিয়া হাউস জড়িত। “আমার স্বপ্নের পৃথিবী”  নামের তরুনদের বক্তব্যের বিষয়টাতে তরুনদের চোখে আগামীর পৃথিবীর চিত্র ফুটে আসবে বলে জানান তারেক মাহমুদ।
ওয়ার্ল্ড ফেস্ট এর অন্যতম পরিচালক সোহেল চৌধুরী জানান, এবার আমাদের আয়োজনের নতুনত্ব অনেক নতুন পরিচালকদের সম্পৃক্ততার সুফল।  অনেক ক্রয়িটিভ প্রবাসী আমাদের সাথে তাদের চিন্তা শেয়ার করেছেন।  আমরা সেই আলোকে ৫ ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ২০২৫ সাজানো হয়েছে। সকলকে অংশগ্রহণে অনুরোধ থাকল। আশাকরি টেম্পার এই আয়োজন সফলতা পাবে। স্থানীয় প্রবাসীদের সম্পৃক্ত করা হয়েছে। আয়োজনে নতুন প্রজন্মদের বাংলাদেশের কৃ্স্টি কালচার এর সাথে পরিচয় করিয়ে দেয়া হবে।  থাকবে সম্মৃদ্ধ বাংলাদেশের উপর তথ্য ভিত্তিক ডকুমেন্টরী। সবাই উপভোগ করবেন ২ দিনের কালচারাল শো। জনপ্রিয় শিল্পীরা থাকবেন শেষ দিনের সমাপনীতে। কয়েকজন গুনিজনকে সম্মানিত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ