আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংস্কার শেষে নতুন রূপে খুলল  ডেট্রয়েটের স্পিরিট প্লাজা গুড হার্টে ‘টানেল অব ট্রিজ’ সড়ক ধসে পর্যটন ও ব্যবসায় অনিশ্চয়তা মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক

বেকারত্ব দূরীকরণে প্রয়োজন তরুণদের আইটি প্রশিক্ষণ : মেয়র ডা. শাহাদাত 

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ০২:০২:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ০২:০২:৪০ পূর্বাহ্ন
বেকারত্ব দূরীকরণে প্রয়োজন তরুণদের আইটি প্রশিক্ষণ : মেয়র ডা. শাহাদাত 
চট্টগ্রাম, ৬ মে : প্রযুক্তি দক্ষতা তরুণদের বাজার উপযোগী কর্মদক্ষ  হিসেবে গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব হ্রাসে ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।   সোমবার ৫ মে চকবাজারে অবস্থিত গ্রোথ মাইন্ড ইনোভেশন টিম (জিএমআইটি) এর কার্যালয় পরিদর্শনকালে এমন্তব্য করেন মেয়র। এসময় মেয়রের  সঙ্গে ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম।
দীর্ঘ প্রায় ১০ বছর ধরে চলমান জিএমআইটি কার্যালয়ে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। মূলত একদিনে কোডিং জ্ঞান ছাড়াই কীভাবে ওয়েবসাইট তৈরি করা যায়, সে বিষয়ক একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়। পাশাপাশি চলছিল সাইবার সিকিউরিটি কোর্স এবং ফ্রিল্যান্সার ও অনলাইন উদ্যোক্তাদের নিয়ে মিলনমেলা।
সিটি মেয়র প্রথমে জিএমআইটির আইটি সার্ভিস রুম পরিদর্শন করেন, যেখানে ১৭টি বিষয়ের ওপর সার্ভিস প্রদান করা হয়। এরপর তিনি ওয়েবসাইট নির্মাণ বিষয়ক ওয়ার্কশপ ঘুরে দেখেন এবং পরে কেক কাটায় অংশ নেন। এছাড়াও তিনি ফ্রিল্যান্সারদের সঙ্গে মতবিনিময় করেন।
মিলনমেলায় বক্তব্য দিতে গিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,“চকবাজার আমার আবেগের জায়গা, শৈশব কেটেছে এই এলাকায়। জিএমআইটি যে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলছে তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা, এআই, ল্যাঙ্গুয়েজ কোর্স—সবই সময়োপযোগী উদ্যোগ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিগগির একটি অ্যাপ চালু করবে, যেখানে নাগরিকরা এলাকার সমস্যা জানাতে পারবে।”
বিশেষ অতিথি হিসেবে প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি বলেন,“জিএমআইটি চট্টগ্রামে আইটি খাতে বড় ভূমিকা রাখছে। বহু পরিবার আজ কর্মসংস্থান পেয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি।”
সভাপতির বক্তব্যে জিএমআইটির চেয়ারম্যান মো. কামরুল কায়েস চৌধুরী বলেন,“২০১৬ সালে স্বৈরাচারী সরকারের আমলে নানা বাধা সত্ত্বেও আমরা যাত্রা শুরু করি। ৫ আগস্টের পর আবারও শক্তভাবে এগিয়ে চলেছি। বর্তমানে অনলাইনে ২৪টি এবং অফলাইনে ৪টি কোর্স চালু রয়েছে। কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে আমরা বেকার সমস্যা সমাধানে অবদান রাখছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিএমআইটির ম্যানেজিং ডিরেক্টর নাজাতুল আলম জিসান, ভাইস চেয়ারম্যান জাবেদ সিদ্দিকী নীলসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন