আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা

সিলেটে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে এসএমপির পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০১:২০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০১:২০:৪৯ অপরাহ্ন
সিলেটে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে এসএমপির পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা
সিলেট, ৮ মে : সিলেটে নির্বিঘ্নে আগামী ১১মে রবিবার বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা আজ বৃহস্পতিবার দুপুরে  সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মো: রেজাউল করিম,পিপিএম-সেবা, এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া, সহ সভাপতি শিমুল মুৎসুদ্দী, অংশু মারমা, সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অর্থ সম্পাদক সেবু বড়ুয়া, মিল্টন বড়ুয়া প্রমুখ।
সভায় পুলিশ কমিশনার বলেন, সিলেটে পবিত্র বুদ্ধ পূর্ণিমা উদযাপন নির্বিঘ্নে করার লক্ষ্যে অনুষ্ঠান চলাকালীন দায়িত্বপ্রাপ্ত সকল সদস্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। শান্তি শোভাযাত্রায়  পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। 
তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করতে ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা মনিটরিং করা হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বলেন। এছাড়া অনুষ্ঠান এলাকা ও আশেপাশে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিয়োজিত থাকবেন। বুদ্ধ পূর্ণিমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উক্ত সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ডিজিএফআই, এনএসআই, RAB-9,অধিনায়ক, ৩৪ বীর, সিলেট জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প, সিলেট সিটি কর্পোরেশন, সিভিল সার্জন সিলেট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সিলেট)সহ অন্যান্য সংস্থার সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র

হঠাৎ ঢাকার পথে প্রধানমন্ত্রী, দেখলেন  নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র