আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা

অবশেষে আইভী গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ১২:৫০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ১২:৫০:৩৭ পূর্বাহ্ন
অবশেষে আইভী গ্রেফতার
নারায়ণগঞ্জ, ৯ মে : অভিযানের ছয় ঘণ্টা পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতভর নাটকীয়তার পর শুক্রবার (৯ মে) ভোরে দেওভোগের বাসভবন 'চুনকা কুটির'-এ  তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল তার দেওভোগের বাসায় অভিযান চালায়। পুলিশের অভিযানের খবরে রাতভর স্থানীয় বাসিন্দা ও সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। ফলে পুলিশ সদস্যরা বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। রাতে দুই দফা পুলিশের একাধিক দল আইভীর বাড়ির সামনে অবস্থান নেয়। এ খবরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে বিক্ষোভ শুরু করে।  এ সময় তারা জানান, যে কোন মূল্যে তারা আইভীকে আটক বা গ্রেফতার করতে দেবেন না। ৫ আগস্টের পর থেকে আইভী দেওভোগের বাসায় ছিলেন। ইতিমধ্যে তাকে সিটি করপোরেশনের মেয়র পদ থেকে অপসারণ করা হয়েছে। 
আইভীর বিরুদ্ধে সদর ও সিদ্ধিরগঞ্জ থানায় হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। রাতভর আলোচনার পর তিনি ভোরে পুলিশের সঙ্গে যেতে সম্মত হন এবং ভোর পৌনে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারের সময় আইভী বলেন, "পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে ধরে নিয়ে যাচ্ছে। আমি নারায়ণগঞ্জে ২১ বছরের সেবায় কোনো দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনও করিনি।" তিনি আরও বলেন, "যদি 'জয় বাংলা' বলা অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধী হতে চাই" । আইভীকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে এবং মামলাগুলোর তদন্ত চলছে। এই ঘটনাটি নারায়ণগঞ্জে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত

কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত