আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ

চট্টগ্রামে রেড ক্রিসেন্ট দিবস পালিত 

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ১২:৫৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ১২:৫৩:৪৩ পূর্বাহ্ন
চট্টগ্রামে রেড ক্রিসেন্ট দিবস পালিত 
চট্টগ্রাম, ৯ মে : মানবতার সেবায় বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগকালে রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় এবং অন্যান্য সংস্থার জন্য অনুসরণীয় বলেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। 
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট এর আয়োজনে ও  চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় নানা কর্মসূচির মাধ্যমে গতকাল ৮ মে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেন, সূচনালগ্ন থেকেই রেড ক্রিসেন্ট আর্ত মানবতার সেবা করে আসছে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা অগ্রণী ভূমিকা পালন করছে। মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় এবং অন্যান্য সংস্থার জন্য অনুসরণীয়। বিপদের সময় যেভাবে তারা মানুষের পাশে দাঁড়ায়, তা আমাদের প্রত্যেকের জন্যই অনুকরণীয় দৃষ্টান্ত। 
তিনি আরও বলেন, মানবিক বিপর্যয়ের মুহূর্তে, বিশেষ করে ভূমিকম্প, বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের সময় এই সংস্থার স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। এমন নিরলস প্রচেষ্টার কারণে রেড ক্রিসেন্ট সমাজে আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।
কর্মসূচির মধ্যে ছিল শান্তি র‌্যালি, রক্তদান কর্মসূচি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  শিশু ওয়ার্ডে খাদ্য বিতরণ ও দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা। জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের  কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্ন স্কুল কলেজের ১০০০ যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে একটি র‍্যালী ওয়াসা মোড় হতে  বের হয়ে কাজির দেউরি  মোড় প্রদক্ষিণ করে পুনরায় ওয়াসা মোড়ে এসে শেষ হয়। 
রক্তদান কর্মসূচি উদ্বোধনের পর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা প্রিমিয়ার ইউনিভার্সিটির সেন্ট্রাল অডিটোরিয়ামে চট্টগ্রাম সিটি ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদের  সভাপতিত্বে করা হয়।  
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডাঃ ইমরান বিন ইউনুস। সভায় বক্তব্য রাখেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, সিটি কার্যকরী পর্ষদ সদস্য  এইচ এম সালাউদ্দিন, জিয়াউল হক সোহেল, এ্যলামনাই  চট্টগ্রাম এর সেক্রেটারি সাইফুল কাদের বিদ্যুৎ। চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সাংগঠনিক বিভাগীয় প্রধান দিপ্ত ভট্টাচার্য্য এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য নিজাম উল আলম খান,জিয়াউল হক সোহেল,মেহেদী হাসান রায়হান, যুব প্রধান আ. ন. ম তামজীদ, ইউনিট লেভেল অফিসার মোঃ আবদুর রহিম আকন, যুব উপ প্রধান-২ মুজাহিদুল ইসলাম রানা, দুর্যোগ বিভাগীয় প্রধান মো রকিবুল ইসলাম, মিডিয়া বিভাগের প্রধান তন্ময় বড়ুয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান