আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বই পর্যালোচনা

টার্ক দ্বীপের সাদা দৈত্য

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ১২:৫৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ১২:৫৪:৫৫ পূর্বাহ্ন
টার্ক দ্বীপের সাদা দৈত্য
 "টার্ক দ্বীপের সাদা দৈত্য" যুক্তরাষ্ট্র প্রবাসী কবি, লেখক ও সংগঠক সামছুদ্দীন মাহমুদের সপ্তম গ্রন্থ এবং দ্বিতীয় ভৌতিক গল্পগ্রন্থ। তাঁর প্রথম ভৌতিক গল্প ‘জবা নামের মেয়েটি’ ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জনের প্রায় তিন বছর পর তিনি নিয়ে এলেন এই নতুন সংকলন।
এটি ভৌতিক, রোমাঞ্চকর ও রহস্যময় গল্পের এক অনন্য সংস্করণ। বইটির প্রতিটি গল্পে তুলে ধরা হয়েছে বিভিন্ন স্থানের ভিন্ন ভিন্ন ভৌতিক অভিজ্ঞতা—যেমন: টার্ক দ্বীপের সাদা দৈত্য, বুকিত কুতুরের কালো বিড়াল, ম্যারিয়ট হোটেলের ৩৩০ নম্বর কক্ষ ও আয়নার গল্প, কিংবা লেক অন্টারিওর ইউএফও।
এছাড়াও রয়েছে বটতলার ভূত, রানি শিখার দিঘীর মতো লোককাহিনির ছোঁয়া। ‘লেট্রিনের জ্বীন’ নামক গল্পে লেখক চট্টগ্রামের আঞ্চলিক ভাষার প্রয়োগ করে দিয়েছেন একটি নতুন মাত্রা। এমনকি তিনি ডরোথি ম্যাকগ্রার মতো এক "জ্যান্ত ভূত" চরিত্রকেও গল্পে এনেছেন, যা পাঠককে দিনে-দুপুরেও শিহরিত করবে।
গল্পগুলো কখনো পাঠককে শিহরিত করবে, কখনো ভাবাবে, আবার কখনো নিয়ে যাবে অজানা এক জগতে। বলা যায়, এই গ্রন্থটি হলো ভয়, কৌতূহল ও কল্পনার এক মোহনীয় সংমিশ্রণ।
লেখক প্রবাসে থাকলেও তাঁর লেখায় স্বদেশের ছায়া স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। গল্পের প্লটে প্রথম পুরুষে বর্ণনা এতটাই জীবন্তভাবে উপস্থাপিত যে পাঠকের মনে হবে তিনি যেন বাস্তব কোনো ঘটনার সঙ্গে সংযুক্ত হচ্ছেন। দশটি গল্পের প্রতিটিতে রয়েছে স্বকীয়তা, উজ্জ্বলতা এবং ভৌতিক আবেশ, যা পাঠকদের মন্ত্রমুগ্ধ করে রাখবে।
বইটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর এবং এটি প্রকাশ করেছে বাংলাদেশের খ্যাতনামা প্রকাশনী অন্যপ্রকাশ। ২০২৫ সালের বইমেলায় প্রকাশিত এই বইটির গ্রন্থস্বত্ব মাজহারুল ইসলাম এর। পাঠকরা লেখকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে অথবা ঢাকার বইমেলায় অন্যপ্রকাশের স্টল থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। এছাড়াও, ইচ্ছুক পাঠকরা রকমারি ডট কম থেকে অনলাইনেও বইটি অর্ডার করতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ