আমেরিকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু

বুদ্ধ পূর্ণিমায় মানব কল্যাণে ধম্মকথা'র দিনব্যাপী অনুষ্ঠানমালা 

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০১:১১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০১:১১:০৩ পূর্বাহ্ন
বুদ্ধ পূর্ণিমায় মানব কল্যাণে ধম্মকথা'র দিনব্যাপী অনুষ্ঠানমালা 
চট্টগ্রাম, ১৩ মে : বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমার শুভ দিনে মানব কল্যাণে ধম্মকথা'র যাত্রা শুরু এবং দিনব্যাপী অনুষ্ঠান মালার মাধ্যমে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয়েছে। 
রবিবার ১১ মে, সকাল ৭টায় সংগঠনের চট্টগ্রাম নাসিরাবাদস্থ অস্থায়ী কর্যালয়ে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া। এরপর র‍্যালি সহকারে চট্টগ্রাম ডিসি হিলের নজরুল স্কয়ারে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের শান্তি শোভাযাত্রায় অংশ গ্রহণ শেষে পথসভা ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি রুবেল বড়ুয়া। 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অন্তু বড়ুয়া, রবিন বড়ুয়া, আপন বড়ুয়া, সৈকত বড়ুয়া, অর্পন বড়ুয়া, সুমেধ চৌধুরী, তীলক বড়ুয়া, দীপ্ত বড়ুয়া, হৃদয় বড়ুয়া, ইমন বড়ুয়া, প্রয়াস বড়ুয়া, টমাস বড়ুয়া, তন্ময় বড়ুয়া, তুহিন বড়ুয়া, রাহুল বড়ুয়া, শাওন বড়ুয়া দীপ, সঞ্চয় বড়ুয়া, কিরণ বড়ুয়া, নিলয় বড়ুয়া, প্রলয় বড়ুয়া।
দ্বিতীয় পর্ব রাউজানের কাঝর দিঘীর পাড় জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত সচ্চিতানন্দ মহাথেরোর পরিচালনায় বিশ্বশান্তি কামনায় হাজার প্রদীপ প্রজ্বলন, ফানুস উত্তোলন ও সমবেত প্রার্থনা এবং সিলেটে উৎফল বড়ুয়ার তত্বাবধানে অভি বড়ুয়ার সার্বিক সহযোগিতায় ধম্মকথা একই কর্মসূচি পালন করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া

জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া