আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য

এশিয়ান-আমেরিকান সংস্কৃতির রঙিন মেলবন্ধন ওয়ারেনে

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০২:১২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:১২:৫০ পূর্বাহ্ন
এশিয়ান-আমেরিকান সংস্কৃতির রঙিন মেলবন্ধন ওয়ারেনে
ওয়ারেন, ১৯ মে : জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো এশিয়ান-অ্যামেরিকান ঐতিহ্যে ও সাংস্কৃতিক উৎসব। সুর, সংগীত, নৃত্য, পোশাক, খাবারসহ নানান পরিবেশনের মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্য সংস্কৃতি ও সভ্যতা তুলে ধরা হয় শনিবারের এই অনুষ্ঠানে। ওয়ারেন সিটি এই উৎসবের আয়োজন করে। সিটি মেয়র জানান, এশিয়ান কমিউনিটির মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা শক্তিশালী করাই এই আয়োজনের মূল উদ্দেশ্যে।    

নিজ নিজ দেশের বৈচিত্র‍্যপূর্ণ পরিচয় তুলে ধরতে শনিবার ওয়ারেন কমিউনিটি সেন্টারে মিলিত হন বাংলাদেশি, ভারত, চীন, জাপান, থাইল্যান্ড, ফিলিপাইনস, সাউথ কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের কয়েকশ এশিয়ান-অ্যামিরিকান। অনুষ্ঠানে সুর, সংগীত, নৃত্য,খাবার এবং চিত্রকলা পরিবেশন করা হয়। এছাড়া নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। 

ওয়ারেন সিটি মেয়র লরি স্টোন জানান, এশিয়ান কমিউনিটির মধ্যে সাংস্কৃতিক বিনিময় পাশাপাশি পারস্পরিক উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার ভীত মজবুত করাই হল এই উৎসবের মূল উদ্দেশ্যে।
এশিয়ার বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন উৎসবে অংশগ্রহণকারীরা দারুণ খুশি ছিলেন। পাশাপাশি আগত দর্শকরাও মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন। যা তাদের নিয়ে যায় ভিন্ন এক জগতে।  

এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে এক মঞ্চে তুলে ধরার এই প্রয়াস নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে মনে করেন আয়োজকরা। এছাড়া তাদের মধ্যে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ ভালোবাসার জন্ম দেবে। এই ধরনের অনুষ্ঠান আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সবাই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান

সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান