আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

জটিল রোগে আক্রান্ত ইমন চক্রবর্তীর সাহসী স্বীকারোক্তি, নারীদের জন্য বার্তা

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৩:১৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৩:১৩:১৭ পূর্বাহ্ন
জটিল রোগে আক্রান্ত ইমন চক্রবর্তীর সাহসী স্বীকারোক্তি, নারীদের জন্য বার্তা
ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী সম্প্রতি তাঁর প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম (পিএমএস) নিয়ে সামাজিক মাধ্যমে খোলাখুলি কথা বলেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন এবং এর প্রভাব তাঁর দৈনন্দিন জীবনে পড়ছে। ইমন বলেন, “পিএমএস মেয়েদের খুবই গুরুতর সমস্যা। নিজের যত্ন নিন। ধ্যান করুন, ব্যায়াম করুন, ভালো করে খাওয়াদাওয়া করুন। আর যদি কিছু করতে ইচ্ছে না করে, তাহলে দয়া করে কিছু করবেন না কিছুক্ষণ বিশ্রাম নিন, তারপর কাজে ফিরে আসুন। আমি অনেক দিন ধরে এই সমস্যায় ভুগছি। এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং জানি, আমি প্রতিবারই এটা সামলে উঠতে পারবো। সকল মেয়েদের জন্য শুভকামনা রইল…” 
পিএমএস বা প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম হল এমন কিছু শারীরিক ও মানসিক উপসর্গের সংমিশ্রণ যা অনেক নারী মাসিকের ১–২ সপ্তাহ আগে অনুভব করেন। মাথাব্যথা, পেটব্যথা, হঠাৎ মন খারাপ, কান্না পাওয়া, বদহজম, হাড় ও পেশীতে ব্যথা ইত্যাদি সাধারণ লক্ষণ। ৯০ শতাংশের বেশি নারীরাই মাসিকের আগে এসব উপসর্গ অনুভব করেন। কারও ক্ষেত্রে উপসর্গ এত তীব্র হয় যে কাজ বা স্কুলে যাওয়া সম্ভব হয় না। সাধারণত ৩০ বছর বয়সী নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। 
ইমন চক্রবর্তীর এই সাহসী প্রকাশে অনেক নেটিজেন সহমত প্রকাশ করেছেন এবং তাঁকে সমর্থন জানিয়েছেন। অনেকে মন্তব্য করেছেন যে, পিএমএস একটি বাস্তব সমস্যা এবং এর প্রতি সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। 
একজন মন্তব্য করেছেন: "একদমই ঠিক। বিশেষ করে যদি কারো ডিপ্রেশন থাকে, তাহলে পিএমএস পরিস্থিতি আরও খারাপ করে তোলে! সাবধান। আলিঙ্গন।"
অন্য একজন লিখেছেন: "আমিও ভুক্তভোগী, খুবই সমস্যা।"  আরও একজন বলেন: "পিএমএস সত্যি বড্ড কষ্টের।" আরেক এক নেটিজেন জানিয়েছেন, একই সমস্যায় আমি ভুগেছিলাম, কিন্তু একজন খুব ভালো গাইনোকোলজিস্ট এ বিষয়ে আমাকে পরামর্শ দেন। এরপরই কাটিয়ে উঠেছি। তারপর আমি মেয়ের জন্ম দিলাম — কোনো জটিলতা ছাড়াই।" ইমনের মতো একজন জনপ্রিয় শিল্পীর খোলামেলা আলোচনা সমাজে এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। নারীদের প্রজনন স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো আজও অনেক ক্ষেত্রে লজ্জা বা গোপনীয়তার চাদরে ঢাকা থাকে। কিন্তু যখন একজন পরিচিত মুখ, যিনি বহু মানুষের অনুপ্রেরণা, সেই সমস্যাগুলো নিয়ে সাহস করে মুখ খোলেন, তখন তা অন্য নারীদের জন্যও হয়ে ওঠে এক বড় শক্তি।
আর তাই এই প্রতিক্রিয়াগুলোর মাধ্যমে বোঝা যায়, ইমনের অভিজ্ঞতা ও প্রকাশ অনেক নারীর নিজস্ব অভিজ্ঞতার সঙ্গে মিলে গেছে, এবং তাঁর এই পদক্ষেপে অনেকেই নিজেদের সমস্যাকে স্বীকৃতি জানানোর সাহস পেয়েছেন। পিএমএস নিয়ে সমাজে সচেতনতা ও সহানুভূতির প্রয়োজনীয়তাও এর মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন

চট্টগ্রামের ঐতিহ্য ও ভালোবাসায় মুখরিত নিউ জার্সির বনভোজন