আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো স্টারলিংক

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০২:৫৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০২:৫৪:০৩ পূর্বাহ্ন
বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো স্টারলিংক
ঢাকা, ২০ মে: স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার বিকেলে স্টারলিংক কর্তৃপক্ষ ফোনে বিষয়টি অবহিত করে এবং আজ সকালে তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।
প্রাথমিকভাবে স্টারলিংক দুটি প্যাকেজ চালু করেছে। প্যাকেজগুলোর মাসিক খরচ যথাক্রমে ৬০০০ টাকা ও ৪ হাজার ২০০ টাকা। সেটআপ যন্ত্রপাতির জন্য এককালীন ৪৭,০০০ টাকা খরচ হবে। গ্রাহকরা ৩০০ এমবিপিএস পর্যন্ত গতি এবং আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
ফয়েজ আহমদ আরও বলেন, “আজ থেকেই বাংলাদেশি গ্রাহকরা স্টারলিংক অর্ডার করতে পারবেন। প্রধান উপদেষ্টার ৯০ দিনের মধ্যে কার্যক্রম শুরুর প্রত্যাশা পূরণ হলো।”
তিনি আশা প্রকাশ করেন, দেশের দুর্গম এলাকাগুলোতে যেখানে ফাইবার বা দ্রুতগতির ইন্টারনেট পৌঁছায়নি, সেখানে এনজিও, উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সাররা সারা বছর নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সেবা পাবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন