আমেরিকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প
ঝর্ণা বন্ধ থাকবে আধুনিকায়নে

বেল আইলের জনপ্রিয় স্লাইড ফিরছে শিগগিরই

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০১:০১:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০১:০১:০৪ পূর্বাহ্ন
বেল আইলের জনপ্রিয় স্লাইড ফিরছে শিগগিরই
ডেট্রয়েট,  ২২ মে :  বেল আইলের জনপ্রিয় আকর্ষণ “জায়ান্ট স্লাইড” শীঘ্রই আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে মিশিগান ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্সেস (ডিএনআর)। যদিও নির্দিষ্ট তারিখ ও সময় এখনো জানানো হয়নি, কর্মকর্তারা আশা করছেন, কয়েক সপ্তাহের মধ্যেই এটি চালু হবে।
ডিএনআর-এর আরবান ডিস্ট্রিক্ট সুপারভাইজার টম বিসেট জানিয়েছেন, স্লাইডের উপরের নিরাপত্তা পর্দা ইনস্টল ও পরিদর্শনের কাজ শেষ হলেই এটি চালু হবে। তবে এখনই এক বা দুই সপ্তাহের মধ্যে খোলার সম্ভাবনা নেই বলেও তিনি সতর্ক করেছেন।
উল্লেখ্য, ২০২২ সালের আগস্টে স্লাইডটি মেরামতের জন্য সাময়িক বন্ধ করা হয়েছিল, কারণ অনেকে অতিরিক্ত গতিতে নিচে নেমে আসছিলেন — কেউ কেউ তো আকাশেও উড়ে যাচ্ছিলেন বলে অভিযোগ আসে। ২০২৪ সালে পুনরায় চালুর আগে স্লাইডটি থেকে মোম ধুয়ে ফেলা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। টম বিসেট আরও জানান, ২০২৪ সালে বেল আইলে প্রায় ৫.৩ মিলিয়ন দর্শনার্থীর আগমন ঘটে।
এদিকে, দ্বীপের আরেক ঐতিহাসিক আকর্ষণ জেমস স্কট মেমোরিয়াল ফাউন্টেন ১০০ বছর পর সংস্কারের মুখোমুখি। ৬ মিলিয়ন ডলারের বাজেটের আওতায় আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরু হচ্ছে এবং আগামী সপ্তাহগুলির মধ্যেই ফাউন্টেনটি প্রায় ১৮ মাসের জন্য বন্ধ হয়ে যাবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স