আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইশরাকের শপথের পথে শেষ বাঁধা উতরে গেলো

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০২:৩৬:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০২:৩৬:৫৪ পূর্বাহ্ন
ইশরাকের শপথের পথে শেষ বাঁধা উতরে গেলো
ঢাকা, ২২ মে : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না নেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্টের বেঞ্চ বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও দেবাশীষ রায় চৌধুরী এ আদেশ দেন। রিট খারিজের ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেওয়ার পথে আর কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
গত ১৪ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন বাসিন্দা মো. মামুনুর রশিদ রিটটি দায়ের করেন। তিনি মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়ানোর আবেদন করেন। ২০২০ সালের নির্বাচনে মেয়র পদে বিজয়ী শেখ ফজলে নূর তাপস থাকলেও পরবর্তীতে আদালত বিএনপি নেতাকে মেয়র ঘোষণা করেন। এরপর ইশরাককে শপথ গ্রহণে বাধা দিতে বিভিন্ন লিগ্যাল চ্যালেঞ্জ উঠেছিল। হাইকোর্টের এই সিদ্ধান্তের ফলে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাক হোসেন শপথ নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে বৃষ্টি উপেক্ষা করেই অষ্টম দিনের মতো ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। এর আগে টানা কয়েকদিন তারা নগর ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন