আমেরিকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫

হবিগঞ্জে শব্দকথার আয়োজনে নজরুল জন্মবার্ষিকী উদযাপন

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১২:৫৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ১২:৫৭:১২ অপরাহ্ন
হবিগঞ্জে শব্দকথার আয়োজনে নজরুল জন্মবার্ষিকী উদযাপন
হবিগঞ্জ, ২৪ মে :  দ্রৌহের সুর, বিপ্লবী চেতনা আর সাম্যের বাণীতে মুখরিত শব্দকথা প্রকাশন প্রাঙ্গনে একখণ্ড সাহিত্যভূমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শব্দকথা লেখক পাঠক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান "গানে, কবিতায় ও কথামালায় নজরুল"।
শনিবার (২৪ মে) বিকেল ৪ ঘটিকায় শব্দকথা প্রকাশনের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে শব্দকথা লেখক পাঠক ফোরামের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরফদার জামান সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাবিব খোকন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব ও সংগীত শিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু, আনন্দ বাজার সাংস্কৃতিক পরিষদের সভাপতি হেলাল আহমেদ, নাট্যভাষ্করের সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, খোয়াই থিয়েটারের দপ্তর সম্পাদক শেখ ওসমান গনি রুমী, সংগঠক সৈয়দা রিমা প্রমুখ।
অনুষ্ঠানে নজরুলের গান পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী স্বদেশ দাশ, অ্যাডভোকেট আশরাফুন্নেছা খানম মুন্নী, গোপী মোহন দাস ও ইয়াসিন মাহমুদ।
আবৃত্তি পরিবেশন করেন সহশ্রীতা দাশ গুপ্ত, তাসনীমুল জান্নাত, সৈয়দা বেলী, জান্নাতুল নওমি, চৌধুরী তাওহীদ বিন আজাদ, নিপা রানী কর, দিপংকর রায়, শাহ সালমা, মোস্তাকিম আয়ান, মোঃ আরিফ মিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে কবি মনসুর আহমেদ বলেন, "জাতীয় কবি নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, প্রেম ও মানবতার বার্তা এবং তাঁর সাহিত্যকীর্তির বিভিন্ন দিক তরুণ প্রজন্মের কাছে জানান দিতে হবে। নজরুলের আদর্শ ও সাহিত্যচর্চা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।"

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন