আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য

সিলেটে সিসিএস সদস্যদের পরিচয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০২:৪০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০২:৪০:১৪ পূর্বাহ্ন
সিলেটে সিসিএস সদস্যদের পরিচয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেট, ২৫ মে : সচেতন ভোক্তাদের সংগঠন CCS - Conscious Consumers Society সিলেট জেলার সদস্যদের পরিচয় পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) সিলেটের মুসলিম সাহিত্য কেন্দ্রের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কো-অর্ডিনেটর ইমদাদুল হক জীবন। তিনি বলেন, “সিসিএস-এর কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে প্রত্যেক স্বেচ্ছাসেবীর দায়িত্বশীল অংশগ্রহণ জরুরি।” তিনি নতুন স্বেচ্ছাসেবীদের মতামত শুনে তা সাদরে গ্রহণ করেন এবং সবাইকে নিয়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিসিএসের সিনিয়র সদস্য এমাদ উদ্দিন,মির্জা রেজওয়ান বেগ,ফজলে ইলাহী,প্রভাষক আতিক আহমেদ শামীম, ইঞ্জিনিয়ার মো: শামীম আহমেদ জালাল ও সাংবাদিক আমীর হোসেন সোহাগ। 
বক্তব্যে আরও জানানো হয়, সিলেট জেলায় ভবিষ্যতে যদি কোনো ভোক্তার অধিকার ক্ষুণ্ন হয়, তাহলে সিসিএস সিলেট জেলা শাখা সক্রিয়ভাবে নজরদারি করে ভোক্তাদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনার মাধ্যমে শেষ হয় এবং সকল সদস্য একসঙ্গে ভোক্তা অধিকার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান

সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান