আমেরিকা , সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ , ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মট কমিউনিটি কলেজ ক্যাম্পাসে গুলিতে একজন আহত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি : হাইকোর্ট শীর্ষ সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের সংলাপ, ‘মাননীয়’ সম্বোধন বারণ আগামী সপ্তাহে ডেট্রয়েট  ইকোনমিক ক্লাবের মঞ্চে  ট্রাম্পের ভাষণ স্টার্লিং হাইটসে পার্টিতে গোলাগুলি: ৫ জন আহত অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনের কাঁধে ঢাকার দায়িত্ব ডেট্রয়েটে আইসিই কার্যক্রমে সীমাবদ্ধতা চান কাউন্সিলর সান্তিয়াগো-রোমেরো হার্পার উডসে গুলিতে একজন নিহত, প্রেমিক গুরুতর আহত প্রেমিককে ১৪ বার ছুরিকাঘাত : ক্লিনটন টাউনশিপের নারী দণ্ডিত ডেট্রয়েটে আইসিই-বিরোধী বিক্ষোভ হ্যামট্যাম্যাক শহরে বেগম খালেদা জিয়ার নামে সড়ক নামকরণ মিনেসোটায় হত্যার প্রতিবাদে ডেট্রয়েটে বিক্ষোভ ওরিয়ন টাউনশিপের ক্রোগার দোকান ইঁদুরের কারণে সাময়িক বন্ধ ওয়ারেনের এক যুবক পন্টিয়াকে গুলিতে নিহত মিশিগানে আগেভাগেই আঘাত হেনেছে ফ্লু শরিয়তপুরে বোমা তৈরির সময় বিস্ফোরণে যুবক নিহত কারাগারে যৌন অসদাচারের অভিযোগে প্রাক্তন কারা কর্মকর্তা অভিযুক্ত ফ্লু সংক্রমণে যুক্তরাষ্ট্রে ৫ হাজার মৃত্যু, ২৫ বছরের রেকর্ড ভাঙল তানিয়া গ্রিলো ও গারউডকে বিচারক পদে মনোনীত করলেন হুইটমার মার্কিন ভিসায় বড় পরিবর্তন : বাংলাদেশসহ ৩৮ দেশকে দিতে হবে বন্ড

বোয়ালখালীতে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিটের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৪:০৭:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৪:০৭:৫৯ পূর্বাহ্ন
বোয়ালখালীতে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিটের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 
চট্টগ্রাম, ২৫ মে : আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের উদ্যোগে শনিবার, ২৪ মে, এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বোয়ালখালী উপজেলার গোমডন্ডী ফুলতল এলাকায় একটি ব্যাপক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচ শতাধিক রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা, মেডিসিন, স্ত্রীরোগ, চর্ম রোগ, ডায়াবেটিস টেস্ট এবং রক্তের গ্রুপ নির্ণয়ের মতো প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।
 উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এন. মোহাম্মদ প্লাস্টিকের পরিচালক মো. নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন একেএম শওকত হাসান খান, লায়ন মো. ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহম্মদ মুছা এমজেএফ। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট (ইলেক্ট) লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজল, সেক্রেটারী লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া। 
সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ, লিও ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের লিও ক্লাব লিও ক্লাব প্রেসিডেন্ট (ইলেক্ট) লিও মিরাজ উদ্দিন, লিও নিলয় দাস, লিও আবদুল্লাহ জাহের নাজিব, লিও তাওহীদ হাসান রিহাব, লিও ফাতিন মানসিব এবং লিও ফয়সাল জোবায়েদ প্রমূখ।
প্রধান অতিথি লায়ন কোহিনূর কামাল বলেন লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের কম ভাগ্যবান মানুষকে বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে সৌভাগ্যবানের কাতারে উন্নতি করতে নিরলসভাবে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। তিনি এন. মোহাম্মদ প্লাস্টিক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে মানবিক কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বনশ্রীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড : হোটেল কর্মী মিলন গ্রেফতার

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড : হোটেল কর্মী মিলন গ্রেফতার